Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে জ্বালানি (Fuel Crisis) সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। সেই প্রভাব পড়েছে ভারতেও। বাজারে গুঞ্জন ছড়িয়েছে- পরিস্থিতি কি এতটাই জটিল হতে পারে যে দেশে ফের লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নিতে হবে? এই জল্পনা আরও জোরালো হয় যখন প্রতিবেশী একাধিক দেশ জ্বালানি সঙ্কট মোকাবিলায় ‘ফুয়েল এমার্জেন্সি’ ঘোষণা করে।
ভিত্তিহীন খবর (Fuel Crisis)
এই প্রেক্ষাপটে কেন্দ্রের তরফে স্পষ্ট বার্তা (Fuel Crisis) দিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানান, দেশে লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই এবং এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, কোভিড পরবর্তী সময়ে আবার সেই পরিস্থিতিতে ফেরার কোনও সম্ভাবনা নেই। বরং বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের শান্ত থাকা এবং দায়িত্বশীল আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বেশি জ্বালানি মজুত করার চেষ্টা (Fuel Crisis)
ইরান-আমেরিকা উত্তেজনার ফলে হরমুজ প্রণালী ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা জ্বালানি বাজারে চাপ সৃষ্টি করেছে। এলপিজি-সহ বিভিন্ন জ্বালানির সরবরাহ নিয়ে আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে পেট্রোল পাম্পে ভিড় করছেন এবং প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি মজুত করার চেষ্টা করছেন।
আরও পড়ুন: Mamata Banerjee: বৃহস্পতিতে বিমান বিভ্রাট! এবার সড়কপথে রওনা মুখ্যমন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাস
তবে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত করেছেন যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। যে কোনও জরুরি পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে দেশ, এমনটাই জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, আতঙ্কিত হয়ে অযথা মজুত করার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই গুজবে কান না দিয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, জ্বালানি সঙ্কট নিয়ে উদ্বেগ থাকলেও আপাতত লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কেন্দ্র।


