Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরের দিনই নতুন কোচ বেছে নিল শ্রীলঙ্কা। নতুন প্রশিক্ষক হিসেবে দেখা যাবে গ্যারি কার্স্টেনকে (Gary Kirsten)।
শ্রীলঙ্কার নতুন কোচ গ্যারি কার্স্টেন (Gary Kirsten)
ছাত্রের সাফল্যে যে শিক্ষকের বড় ভূমিকা থাকে সেটা আর কে না জানে। বিশ্ব মঞ্চে ছাত্র যখন সফলতা অর্জন করে সেই সময় নীরবে নিভৃতে নিজের কাজ করে যান একজন শিক্ষক। তিনি ব্রতী থাকেন তাঁর সর্বস্ব দিয়ে আবার নতুন ছাত্র তৈরিতে (Gary Kirsten)।
১৯৮৩ সালে কপিল দেবের হাত ধরে ভারত প্রথম বিশ্বকাপ জয় করে। সে যেন রূপকথা। তবে তারপর দীর্ঘদিন কেটে যায় কিন্তু সেই মুহূর্ত আর ফায়ার আসেনি। তারপর আসে ২০০৩ সাল। বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া। সেই সময় সকল দেশবাসী তাকিয়ে সৌরভ-শচীনের দিকে। কিন্তু অজি শিবিরের সামনে স্বপ্নভঙ্গ ভারতের। ২০০৭ ভারতের কাছে অন্যতম লজ্জার বিশ্বকাপ। তারপর থেকে যেন আবার ভারত ঘুরে দাঁড়ানোর পথে অগ্রসর হলো।

একদিকে শচীন, জাহির খানের মতো অভিজ্ঞ প্লেয়ার তেমন অন্যদিকে ধোনির হাতে নেতৃত্বের ভার। এর মধ্যে বিতর্কিত গ্রেগ চ্যাপেলের অধ্যায়ের সাক্ষী থেকেছে ভারতীয় ক্রিকেট। এবার দায়িত্ব গ্যারি কার্স্টেনের হাতে। তারপর ২০১১ সালের সেই রাত, ভারতের হাতে আবার বিশ্বকাপ। এবার সেই বিশ্বকাপজয়ী কোচ দায়িত্ব নিতে চলেছেন শ্রীলঙ্কার ক্রিকেটের (Gary Kirsten)।

আয়োজক দেশ হিসেবে সুপার এইটে সব ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল শ্রীলঙ্কাকে। সেই দিনেই কোচ সনৎ জয়সূর্য দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। বিশ্বকাপ শেষ হওয়ার পরের দিনই নতুন কোচ বেছে নিল শ্রীলঙ্কা। গ্যারি কার্স্টেনকে নিয়োগ করল তারা। এক বিবৃতিতে এই কথা জানিয়েছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: Arunachal Pradesh: ভয়াবহ দাবানলে জ্বলছে অরুণাচল!
দেশের হয়ে ১০১টি টেস্ট এবং ১৮৫টি এক দিনের ম্যাচ খেলেছেন কার্স্টেন। কোচিং তাঁর কাছে নতুন নয়। ভারতকে বিশ্বকাপ জেতানো ছাড়াও প্রথম বার টেস্টে এক নম্বর দল হওয়ার কীর্তিও তাঁর কোচিংয়ে। এর পর দু’বছর দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন। ২০২৪-এ পাকিস্তানের সাদা বলের দলের কোচ হন তিনি। তবে বোর্ড এবং ক্রিকেটারদের সঙ্গে মতানৈক্যের জেরে তিনি ইস্তফা দেন (Gary Kirsten)।


