Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আর (Gas Thief) সঙ্কটের বাজারে চুরি গেল গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডার! পূর্ব কলকাতার বেলেঘাটার চাউলপট্টি রোডে এই অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুধু বাসন বা গয়না নয়, চোরের নিশানায় এবার অত্যাবশ্যকীয় রান্নার গ্যাস-যা নিয়ে রীতিমতো আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
উধাও গ্যাস সিলিন্ডার (Gas Thief)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের খাবার খেয়ে (Gas Thief) বাড়ির সকলে ঘুমিয়ে পড়ার পরই চোরেরা হানা দেয়। সকালে রান্নাঘরে গিয়ে গৃহিণী দেখেন দরজা খোলা, ভিতরে সব লন্ডভন্ড। বেশ কিছু বাসনপত্র গায়েব। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা ছিল রান্নার গ্যাস সিলিন্ডার উধাও হয়ে যাওয়া। শুধু তাই নয়, পাশের ঘরের আলমারি ভেঙে রূপোর গয়না ও অন্যান্য সামগ্রীও চুরি করেছে দুষ্কৃতীরা।

থানায় অভিযোগ দায়ের (Gas Thief)
ঘটনার পরেই বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন (Gas Thief) পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য, বাসন বা গয়নার চেয়ে গ্যাস সিলিন্ডারটাই তাঁদের কাছে বেশি জরুরি। কারণ, বর্তমান পরিস্থিতিতে নতুন সিলিন্ডার জোগাড় করা অত্যন্ত কঠিন। পুরনো সিলিন্ডার জমা না দিলে নতুন সিলিন্ডার পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে অন্তত ২০-২৫ দিন রান্নার বড় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা।

শুরু তদন্ত
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, একাধিক ব্যক্তি এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে, কারণ একটি গ্যাস সিলিন্ডার বহন করা সহজ নয়। তদন্তকারীদের ধারণা, কালোবাজারে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় দুষ্কৃতীরা এই সুযোগ নিচ্ছে। এমনকি ‘ডোমেস্টিক’ সিলিন্ডারও বেশি দামে ছোট হোটেল বা খাবারের দোকানে বিক্রি করা সম্ভব।
আরও পড়ুন: Asit Debangshu TMC: অসিতের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবে দেবাংশু! বড় বার্তা বিদায়ী বিধায়কের!
এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই এখন বাড়ির গ্যাস সিলিন্ডার নিরাপদে রাখার বিষয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।


