Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ গাজায় রবিবারের ইজরায়েলি হামলায় আবারও কমপক্ষে তিনজন প্যালেস্তাইনি নিহত হয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে (Gaza Attack)। বহু মাস ধরে চলতে থাকা সংঘাত গাজার অসংখ্য পরিবার, মহল্লা ও সামাজিক কাঠামোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। নতুন এই মৃত্যু গাজার মানুষের হৃদয়ে জমে থাকা ক্ষতকে আরও গভীর করেছে। ইজরায়েলের টানা আক্রমণে অনেক এলাকায় এখন আর বাড়িঘর বলে কিছু নেই শুধুই ইট-পাথরের স্তূপ, ধুলার মেঘ, আর শোকের আর্তনাদ।

আসকার শরণার্থী শিবিরে তরুণ নিহত (Gaza Attack)
অধিকৃত পশ্চিম তীরেও পরিস্থিতি ভয়াবহ। নাবলুসের কাছে আসকার শরণার্থী শিবিরে ইজরায়েলের অভিযানের সময় গুলিতে এক তরুণ নিহত হয়েছেন বলে প্যালেস্তাইন রেড ক্রিসেন্ট জানিয়েছে। দীর্ঘদিনের দমন-পীড়নের ইতিহাসে আরও একটি তরুণ প্রাণ ঝরে পড়ায় শিবিরজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেখানে প্রতিদিনের জীবনে যুদ্ধ যেন এক নিত্যসঙ্গী।

নতুন এক বেদনার অধ্যায় (Gaza Attack)
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে বহু পরিবার তাদের প্রিয়জনের দেহ পায়নি সপ্তাহের পর সপ্তাহ। রবিবার ইজরায়েল আরও ১৫ জন প্যালেস্তাইনের মৃতদেহ ফেরত দিয়েছে যাদের যুদ্ধ চলাকালীন আটক করে রাখা হয়েছিল। ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পরে এখন পর্যন্ত মোট ৩৩০টি দেহ ফেরত দেওয়া হয়েছে। মৃত্যুর এই অন্তহীন মিছিল এখন গাজার মানুষের কাছে এক নির্মম দৈনন্দিন বাস্তবতা।
বৃষ্টি ও শীতের সঙ্গে নতুন লড়াই (Gaza Attack)
গাজা শহর থেকে বাস্তুচ্যুত মানুষদের সামনে নতুন দুর্বিপাক হয়ে নেমে এসেছে প্রবল বৃষ্টি। অস্থায়ী তাঁবুগুলো ভিজে কাদার সাগরে পরিণত হয়েছে, ঠান্ডা জলে ডুবে গেছে বহু ত্রাণশিবির, শিশুরা, বৃদ্ধরা শীত সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন, অনেক পরিবার সাধারণ প্লাস্টিকের চাদর ও কাপড় দিয়ে ঝড়-বৃষ্টি ঠেকানোর চেষ্টা করছেন। যাদের ঘরবাড়ি নেই, খাদ্য নেই, নিরাপত্তা নেই তাদের জন্য প্রকৃতির এই নির্মম আঘাত যেন আরও এক ঘূর্ণিঝড়ের মতো।

ত্রাণ-নিষেধাজ্ঞায় ভয়াবহ মানবিক সংকট (Gaza Attack)
জাতিসংঘ সতর্ক করেছে ইজরায়েলের ত্রাণ-নিষেধাজ্ঞার কারণে গাজায় পর্যাপ্ত খাদ্য, ওষুধ, পানি ও আশ্রয় সামগ্রী ঢুকতে পারছে না। ফলে লক্ষ লক্ষ মানুষ এখন শীত, ক্ষুধা, যুদ্ধ, এই তিন বিপদের সঙ্গে একসাথে লড়াই করতে বাধ্য হচ্ছেন। মানবিক সহায়তা প্রবাহ সীমিত হয়ে যাওয়ায় পরিস্থিতি প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে।
আরও পড়ুন: Donald Trump: ট্রাম্পের কঠোর নীতি! ভারতের জন্য শাপে বর, না নতুন সংকটের শুরু?
যুদ্ধের নির্মম হিসাব
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৬৯,১৮৭ জন প্যালেস্তাইনি, আহত হয়েছেন ১,৭০,৭০৩ জন, অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-সমর্থিত আক্রমণে ইজরায়েলে নিহত হয় ১,১৩৯ জন, প্রায় ২০০ জনকে অপহরণ করা হয়েছিল



