Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বছরের পর বছর ধরে মিথ্যা বলে চলেছে ইংল্যান্ডের কোচ ও অধিনায়ক। অ্যাশেজ হারতেই তোপ জিওফ্রে বয়কটের (Geoffrey Boycott)।
বয়কটের তীব্র সমালোচনার মুখে ইংল্যান্ড দল (Geoffrey Boycott)
অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হার হয়েছে ইংল্যান্ড দলের। ৪-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ জেতা হয়েছিল অস্ট্রেলিয়ার ১১ দিনেই, শেষ দুটি ম্যাচ ছিল নিয়মরক্ষার। তার মধ্যেও একটি মাত্র ম্যাচ জিতেছে ইংল্যান্ড। এরপরেই ইংল্যান্ড দলের ম্যানেজমেন্টকে তুলোধনা করেছেন প্রাক্তন ইংরেজ ব্যাটার জিওফ্রে বয়কট। তাঁর নিশানায় দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম, অধিনায়ক বেন স্টোকস ও ম্যানেজিং ডিরেক্টর রব কি। বয়কটের মতে নেতৃত্ব না পাল্টালে এরকমই ব্যর্থতা চলতেই থাকে। প্রাক্তন ইংরেজ ব্যাটার প্রতারণার অভিযোগ তুলেছেন এঁদের বিরুদ্ধে (Geoffrey Boycott)।
নিজের কলামে বয়কট বলেছেন, এই তিনজনই ক্রিকেট ভক্তদের সামনে দাবি করে এসেছে দুর্দান্ত প্রস্তুতি চলছে অ্যাশেজের। ক্রিকেটারদের মুক্তমনে খেলার কথা বলা হয়েছে। জবাব চাওয়া হয় না। প্রস্তুতির সাথে ফলাফলের কোনও মিল নেই বলেই অনেকের বক্তব্য।
বয়কটের কথায়, ‘এই তিনজন হলেন ইংল্যান্ড ক্রিকেটের জ্ঞানী ব্যক্তি। ম্যাকালাম, স্টোকস ও রব কি বছরের পর বছর মিথ্যা বিক্রি করে এসেছেন। ম্যাকালাম ও কি জানিয়েছিল অ্যাশেজের জন্য সঠিক পরিকল্পনা তৈরি রয়েছে। আমরা সবাই তা দেখলাম। ইংল্যান্ড ১–৪ হারল।’ এরপরই বয়কটের আরও বলেন, ‘ম্যাকালামের দর্শন হল ভয়ডরহীন ক্রিকেট। আউট হলে দোষ নেই। কারণ জানে কেউ জবাব চাইবে না। নিজের মতো কাজ করে যাও। এই হয়েছে অবস্থা (Geoffrey Boycott)।’
আরও পড়ুন: Thursday Horoscope: সৌভাগ্য ও শোভন যোগে ভাগ্য খুলছে কোন কোন রাশির?
বয়কট বলেন ক্রিকেটারদের মধ্যে উন্নতির চেষ্টা না থাকার। কোচ ও অধিনায়কের ব্যর্থতা নিয়ে চুপ থাকাকেই তিনি দায়ী করেছেন। তাঁর কথায়, ‘ইংল্যান্ডে প্রচুর প্রতিভা রয়েছে। কিন্তু ম্যাকালামের জন্য তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না।’ বয়কট বলেছেন, ‘কোচ ও অধিনায়ক সন্তুষ্ট থাকলে পরিবর্তনের দরকার তো নেই। এই বাজবলে লোকে বিরক্ত হয়ে গিয়েছে।’
প্রথম টেস্টের আগে কোনও প্রস্তুতি ম্যাচ না খেলার পিছনে অতিরিক্ত আত্মবিশ্বাস রয়েছে বলেই জানিয়েছেন বয়কট। তিনি এই তিন জনকে অপসারণের কথাও বলেছেন (Geoffrey Boycott)।


