Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের (Gita Paath) আয়োজন করছে সনাতন সংকৃতি সংসদ। আগামী ৭ ডিসেম্বর ব্রিগেড ময়দানে হবে এই গীতাপাঠ। এই নিয়ে রাজ্যে চতুর্থবার আয়োজন করা হচ্ছে গীতাপাঠের। কলকাতার ব্রিগেড ময়দান, দ্বিতীয়বার সাক্ষী হতে চলেছে এক নজিরবিহীন ধর্মীয় আয়োজনের।
নজিরবিহীন ধর্মীয় আয়োজন (Gita Paath)
আগামী ৭ ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দান সাক্ষী হতে (Gita Paath) চলেছে এক নজিরবিহীন ধর্মীয় আয়োজনে। সনাতন সংকৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ’। ব্রিগেডে দেশ পেরিয়ে বিদেশের মানুষ মিলিত হয়ে হিন্দু ধর্মের মহাগ্রন্থ ভগবদ্ গীতা পাঠ করবেন। উৎসবের সূচনা হবে সকাল ৮ টায় রবীন্দ্রনাথ ভট্টাচার্য এর বেদ পাঠ দিয়ে। এরপর ধর্মীয় ভক্তি গীতি এবং সকাল ৯ টায় রেড রোডের শেষ থেকে রথে ভগবদ্ গীতা নিয়ে শোভা যাত্রা করে মূল মঞ্চে গীতা স্থাপন করে আরতি অনুষ্ঠান হবে। মূল মঞ্চে থাকবেন দেশ-বিদেশ থেকে আগত ১৫০ সাধু সহ রাজ্যের রাজ্যপাল । এছাড়া বাকি ২০০০ সাধু মূল মঞ্চের দুই পাশের দুই মঞ্চে থাকবেন। সকাল ৯.৩০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত হবে প্রবচন পর্ব। এরপর গীতার তিনটি অধ্যায় পাঠ চলবে। পাশাপাশি কাজী নজরুল ইসলামের ভক্তি গীতিও পরিবেশন করা হবে।

উৎসবের জন্য ২৫টি গেট (Gita Paath)
উৎসবের জন্য ২৫টি গেট থাকবে, যেখানে অতিথিদের ঢুকতে (Gita Paath) সুবিধা হবে। উপস্থিত সকলকে সাদা ধুতি-পাঞ্জাবি পরিধান করতে বলা হয়েছে। আগতদের গীতা দান করা হবে। সকাল ১১.৩০ টা থেকে ১২.৩০ টা পর্যন্ত গীতা পাঠ চলবে। এরপর পুনরায় প্রবচন পর্ব অনুষ্ঠিত হবে। রাজ্যের রাজ্যপাল এই অনুষ্ঠানে গীতা পাঠ করবেন বলে জানা গিয়েকে। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রী আসবেন কিনা সেই বিষয়ে এখন কিছু জানা যায়নি ।

মসজিদকেও নিমন্ত্রণ
জানা গিয়েছে, বিভিন্ন মসজিদকেও নিমন্ত্রণ করা হয়েছে। কিছু অতিথি ইতিমধ্যেই অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অংশগ্রহণীরা আসবেন -বাংলাদেশ থেকে ১৫০ জন এবং উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড থেকেও গীতাপাঠে অংশগ্রহণ করবেন । এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ ও অন্যান্য ধর্মের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেবেন।

আরও পড়ুন: Currency Depreciation: টানা দরপতন রুপির, আমদানিতে বাড়বে চাপ!
অনুষ্ঠানের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার আবেদন করা হয়েছে। স্কুল ও কলেজে গীতা পাঠের আবেদন করা হবে এই অনুষ্ঠান থেকে । যাতে নতুন প্রজন্মও এই ধর্মীয় জ্ঞান এবং আধ্যাত্মিক অনুশীলনে অংশ নিতে পারে।
ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট কে-টিভি বাংলা, কলকাতা


