Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: COMEX, MCX-এ দাম কমছে সোনার, শুক্রবার ভারতের স্টক মার্কেটেও দেখা গেল এর প্রভাব (Gold and Silver)।
ধাক্কা খেল সোনা-রুপোর দাম (Gold and Silver)
সোনা ও রুপোর দামে ধস নামল আন্তর্জাতিক বাজারে। শুক্রবার COMEX অর্থাৎ কমডিটি এক্সচেঞ্জে ধাক্কা লেগেছে সোনা ও রুপোর দামে। বিশেষজ্ঞদের মতে সোনার দামের ক্ষেত্রে অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন ব্রেক করে আরও পড়েছে। অন্যদিকে রুপোর ক্ষেত্রেও ভেঙেছে সাপোর্ট জোন। এই ছবি দেখা গিয়েছে বাজার খোলার সঙ্গে-সঙ্গে (Gold and Silver)।
বৃহস্পতিবার MCX-এ সোনার ক্ষেত্রে এপ্রিলের ফিউচার কন্ট্রাক্ট নেমে এসেছিল ১৫২২৬০ টাকা প্রতি ১০ গ্রাম। রেকর্ড উচ্চতায় তুলনায় অনেকটাই সেই দাম নেমেছে। রুপোর দামেও ধস নেমেছে।

আরও পড়ুন: WPL 2026 Winner: এই নিয়ে দ্বিতীয়বার, ওমেন্স প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আরসিবি
সোনা-রুপোর দাম কমে যায় ডলারের দাম বৃদ্ধি হলে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমেরিকা-ইরানের মধ্যে টানাপড়েন করার কারণে অনিশ্চয়তা কেটে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ওমানে পরমাণু সংক্রান্ত আলোচনা শুরু হবে আমেরিকা ও ইরানের। সেই আবহেই ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় ধাক্কা লেগেছে সোনায়। সোনা সাধারণত সেফ হেভেন মনে করা হয়ে। ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় সোনা থেকে লগ্নি তুলে নিচ্ছেন লগ্নিকারীরা।
শুক্রবার এর প্রভাব দেখা গিয়েছে শেয়ার মার্কেটে। শুক্রবার দেশের স্টক মার্কেট খোলার পর থেকে সেই ছবি দেখা গিয়েছে। মার্কেট পড়েছে, তারই সঙ্গে সোনা ও রুপোর সব ইটিএফ-এরও দামেও পতন দেখা গিয়েছে (Gold and Silver)।


