Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ লক্ষ্মীবার, ১৪ অগাস্ট, কলকাতায় ফের একবার (Gold Rate Today) সোনার দাম বৃদ্ধির সাক্ষী রইল বাজার। কিছুদিন আগেই দাম খানিকটা হ্রাস পাওয়ায় অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন, তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। আজ ফের ২২, ২৪ এবং ১৮ ক্যারাটের সোনার দাম বেড়ে গিয়েছে। একইসঙ্গে, রুপোর দামও প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। সোনার এই মূল্যবৃদ্ধি যাঁরা ইতিমধ্যেই সোনায় বিনিয়োগ করেছেন, তাঁদের জন্য অবশ্য খুশির খবর বয়ে এনেছে। দাম বাড়লে বিনিয়োগের ওপর রিটার্নও বৃদ্ধি পায়, ফলে অনেকেই দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য সোনাকে নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নেন।
আজ সোনার দাম (Gold Rate Today)
- ২৪ ক্যারাট (১ গ্রাম): ₹৯,৯৭৩ (Gold Rate Today)
- ২২ ক্যারাট (কিনতে গেলে): ₹৯,৪৭৫
- ২২ ক্যারাট (বেচতে গেলে): ₹৯,০৭৫
- ১৮ ক্যারাট: ₹৭,৭৮০
- রুপো (৯৯৯ বিশুদ্ধতা, ১ কেজি): ₹১,১৫,৪৫৮
সোনার দাম যেমনই হোক, ভারতের সংস্কৃতিতে সোনার স্থান বরাবরই বিশেষ (Gold Rate Today)। বিভিন্ন শুভ অনুষ্ঠান, উৎসব বা পারিবারিক আয়োজনে সোনা কেনার রীতি বহু প্রাচীন। অনেকে আবার এটিকে আর্থিক নিরাপত্তার একটি অন্যতম ভরসা হিসেবেও দেখেন। বিশেষ করে ২৪ ক্যারাট বিশুদ্ধ সোনা যারা সঞ্চয়ের উদ্দেশ্যে বার বা কয়েন আকারে কেনেন, তাঁদের কাছে এই মূল্যবৃদ্ধি লাভের ইঙ্গিত।
আরও পড়ুন: Bhopal Gas Leak: সাত সকালে হাওয়ায় ছড়াল বিষ, চোখ জ্বালা, শ্বাসকষ্টে নাজেহাল ভোপালবাসী!
সোনা কেনার সময় যেসব বিষয় মাথায় রাখবেন
- সার্টিফিকেশন: শুধুমাত্র BIS (Bureau of Indian Standards) অনুমোদিত সোনা কিনুন। এতে গুণমানের নিশ্চয়তা থাকে।
- বিশুদ্ধতা যাচাই: সোনার ক্যারেট অনুযায়ী বিশুদ্ধতা নির্ধারণ হয়। ২৪ ক্যারাট সবচেয়ে বিশুদ্ধ হলেও গয়নার ক্ষেত্রে সাধারণত ২২ ক্যারাট ব্যবহৃত হয়।
- দামের যাচাই: যেদিন সোনা কিনবেন, সেদিনের বাজারমূল্য যাচাই করে তবেই কেনাকাটায় যান।
- মেকিং চার্জ সম্পর্কে পরিষ্কার ধারণা: গয়নার কারুকাজ অনুযায়ী মেকিং চার্জ নির্ধারিত হয়। গয়না কেনার আগে জানুন কী হারে চার্জ ধার্য হচ্ছে।
- বাই-ব্যাক বা পুনঃবিক্রয় নীতি: ভবিষ্যতে ওই গয়না দোকানে ফেরত দিলে কত টাকা পাওয়া যাবে, তা আগে থেকেই জেনে রাখা জরুরি।


