Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দরগুলির অন্যতম লাগার্ডিয়া বিমানবন্দর-এ ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা (Guardia Airport), যা মুহূর্তের মধ্যে নাড়া দিয়েছে আন্তর্জাতিক বিমান নিরাপত্তা ব্যবস্থাকে। ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, যার মধ্যে রয়েছেন বিমানবন্দরের কর্মী থেকে শুরু করে যাত্রীরাও।
কীভাবে ঘটল দুর্ঘটনা? (Guardia Airport)
প্রাথমিক তথ্য অনুযায়ী, এয়ার কানাডার একটি CRJ-900 মন্ট্রিল থেকে উড়ে এসে নিউ ইয়র্কে অবতরণ করছিল। ঠিক সেই সময়েই রানওয়ের উপর দাঁড়িয়ে থাকা একটি দমকলের ট্রাককে সজোরে ধাক্কা মারে বিমানটি। ঘটনাটি ঘটে রানওয়ে নম্বর ৪-এ, যেখানে বিমানটি অবতরণের পরও সচল অবস্থায় ছিল। সেই মুহূর্তে দমকলের ট্রাকটি রানওয়ে পার হওয়ার চেষ্টা করছিল বলেই জানা যাচ্ছে। আর সেই সময়েই ঘটে এই ভয়াবহ সংঘর্ষ।
আহত শতাধিক! আশঙ্কাজনক কয়েকজন (Guardia Airport)
এই দুর্ঘটনায় দমকলের ট্রাকে থাকা ৪ জন কর্মী গুরুতর জখম হয়েছেন। পাশাপাশি বিমানে থাকা বহু যাত্রীও আঘাত পেয়েছেন। বিভিন্ন সূত্রের দাবি, মোট আহতের সংখ্যা ১০০-রও বেশি হতে পারে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও খবর মিলছে, যদিও এখনও পর্যন্ত সম্পূর্ণ সরকারি রিপোর্ট প্রকাশ্যে আসেনি।
তদন্তে নামল FAA বন্ধ বিমান চলাচল (Guardia Airport)
ঘটনার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) একটি জরুরি অ্যাডভাইজ়ারি জারি করে। এর ফলে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। প্রাথমিকভাবে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকতে পারে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
উঠছে একাধিক প্রশ্ন (Guardia Airport)
ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বিমানটি রানওয়েতে দ্রুতগতিতে এগিয়ে এসে হঠাৎ করেই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এই ভিডিওগুলি সামনে আসতেই উঠছে একাধিক প্রশ্ন, রানওয়ে ক্লিয়ারেন্সে কোথায় ভুল হল? এয়ার ট্রাফিক কন্ট্রোল কি যথাযথ নির্দেশ দেয়নি? নাকি মানবিক ভুলের ফল এই দুর্ঘটনা?
আরও পড়ুন: Meteorit Explosion: উড়ন্ত অবস্থাতেই বিস্ফোরণ, উল্কার বিস্ফোরণে তোলপাড় আকাশ!
বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ
এই ঘটনা আবারও প্রমাণ করল, আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও বিমান চলাচলে সামান্য ভুলও কতটা ভয়াবহ হতে পারে। বিশ্বের অন্যতম উন্নত বিমান পরিকাঠামো থাকা সত্ত্বেও এমন দুর্ঘটনা নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে।



