Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কম দামে পুষ্টিকর ফলের তালিকায় পেয়ারার নাম বহু আগে থেকেই শীর্ষে। ভিটামিন সি-এর ভাণ্ডার এই ফলটি শরীরের রোগ(Health Tips) প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষয়পূরণ করে এবং হজমশক্তি উন্নত করে। তবে এখন বিশেষজ্ঞরা আরও একটি দিকের দিকে নজর দিচ্ছেন—তা হলো পেয়ারা পাতা(Guava Leaves)। গবেষণা বলছে, নিয়মিত এক মাস পেয়ারা পাতা খেলে নানা ধরনের জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কোন কোন রোগের হাত থেকে পেয়ারা পাতা আপনাকে বাঁচাবে? চলুন জেনে নেওয়া যাক।
অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানে পেটের সমস্যা কমায়(Guava Leaves)
পেয়ারা পাতায়(Guava Leaves)রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ। যা অন্ত্রে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে। ফলে বদহজম, পেট ফাঁপা ও অস্বস্তি থেকে স্বস্তি পাওয়া যায়।
ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদ(Guava Leaves)
প্রিডায়াবেটিস বা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য পেয়ারা পাতা(Guava Leaves) অত্যন্ত উপযোগী। এটি শরীরে গ্লুকোজ শোষণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, ফলে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

আরও পড়ুন: Magnesium: ফলেই মিলবে শক্তি! ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর করবে যেসব ফল
রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের যত্ন(Guava Leaves)
পেয়ারা পাতায়(Guava Leaves) থাকা কোয়ারসেটিন ও ভিটামিন সি শরীরকে শক্তিশালী করে তোলে বাইরের সংক্রমণের বিরুদ্ধে। এছাড়াও, অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহ বিরোধী গুণ থাকার কারণে ত্বকের ব্রণ ও র্যাশ কমায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

হৃদরোগ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক
গবেষণা জানাচ্ছে, নিয়মিত পেয়ারা পাতার চা খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়। এর ফলে হৃদরোগের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

ওজন কমাতেও কার্যকর
পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে চিনিতে পরিণত হতে বাধা দেয়, যার ফলে তা ওজন কমানোর ক্ষেত্রে সাহায্য করে। যারা ডায়েট করছেন, তাঁদের জন্য এটি প্রাকৃতিক সমাধান।
আরও পড়ুন: Omega-3: জাদুকরী ফিশ অয়েল: ওমেগা-৩ এর অসাধারণ উপকারিতা
আলসার ও পিরিয়ডের ব্যথায় উপকার
পেয়ারা পাতা আলসার রোগীদের জন্যও সহায়ক, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নারীদের পিরিয়ডের ব্যথা ও ক্র্যাম্প কমাতেও এই পাতার নির্যাস কার্যকর, এবং এটি ব্যথানাশক ওষুধের মতো কাজ করে—কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া।


