Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আনন্দভ্রমণে বেরিয়ে মুহূর্তের মধ্যে নেমে এল (Gujrat Car Accident) শোকের ছায়া। গুজরাতের কুম্ভঘাট এলাকায় এক ভয়াবহ পথদুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য-সহ মোট সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে ভালসাদ জেলার দুর্ঘটনাপ্রবণ ওই ঘাট রাস্তায়।
প্রবল গতিতে মুখোমুখি সংঘর্ষ (Gujrat Car Accident)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি চারচাকা গাড়িতে করে (Gujrat Car Accident) সাতজন বেড়াতে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য ছিলেন। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তে জানা যায়, কুম্ভঘাটের একটি বিপজ্জনক বাঁকে ঘোরার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে একটি লরি এসে পড়ে। ঘাট রাস্তায় বাঁকটি অত্যন্ত সংকীর্ণ এবং দৃশ্যমানতা কম থাকায় দুই গাড়ির চালকই নিয়ন্ত্রণ রাখতে পারেননি। প্রবল গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়।
তীব্র সংঘর্ষের অভিঘাত (Gujrat Car Accident)
সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে চারচাকা গাড়িটি (Gujrat Car Accident) সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তাঁদের বাঁচানো যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
এলাকায় শোকের ছায়া
পুলিশ জানিয়েছে, মৃতরা কাপড়াডা এলাকার অম্বা জঙ্গল গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, কুম্ভঘাট এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তার বাঁক ও অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। লরির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গাড়ি দু’টি বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: Madam Zeher Arrest: দিনে বিউটিশিয়ান, রাতে আন্ডারওয়ার্ল্ড ডন! গ্রেফতার নেহা ওরফে ‘ম্যাডাম জেহের’
ঘটনার পর মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রশাসনের তরফে দুর্ঘটনাপ্রবণ ওই এলাকায় অতিরিক্ত সতর্কতা ও নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।


