Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: অভিজাত আবাসনে শুটআউট! গুলিবিদ্ধ হন ওই আবাসনের বাসিন্দা পুনম যাদব। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরে(Shibpur)। ঘটনার পর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে—দুষ্কৃতী কি ফ্ল্যাটে ঢুকে গুলি চালাল, নাকি পরিবারের কেউ যুক্ত, নাকি এটি আত্মঘাতী গুলির চেষ্টা? শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।
ঘটনার বিবরণ(Shibpur)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবপুর(Shibpur) থানার কাছেই অবস্থিত অত্যাধুনিক নিরাপত্তার এই আবাসনটিতে রয়েছে ছয়টি পৃথক বহুতল। সেখানেই ১৫/ডি ব্লকের ১৬ তলা, ৩৮৭ নম্বর ফ্ল্যাটে থাকেন গোপাল যাদব ও তাঁর পরিবার। গোপাল যাদব একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। স্ত্রী পুনম যাদব এবং তাঁদের ছোট সন্তানকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই সেখানে থাকছেন।

বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ফ্ল্যাটের ভিতর থেকেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় পুনম যাদব রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েছেন। খবর পেয়ে আবাসনের নিরাপত্তারক্ষীরা দ্রুত পুলিশে জানান। শিবপুর থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক।
স্বামী বাড়িতেই ছিলেন, সন্দেহ ঘনীভূত(Shibpur)
ঘটনাটি ঘটার সময় ফ্ল্যাটে স্বামী গোপাল যাদবও উপস্থিত ছিলেন। ফলে তদন্তের শুরুতেই প্রশ্ন উঠছে—গুলিটি কোথা থেকে এল? পরিবারের ভেতর থেকেই কি গুলি চালানো হয়েছে? গোপাল যাদবকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে, এলাকাবাসীদের প্রশ্ন—এমন কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও বাইরের কেউ অস্ত্র নিয়ে ১৬ তলার ফ্ল্যাট পর্যন্ত কীভাবে পৌঁছল? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আবাসনের নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক ছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Sir-Eci: নজরে SIR: রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল
কীভাবে প্রবেশ করল দুষ্কৃতী?(Shibpur)
দুষ্কৃতী বাইরে থেকে এসে গুলি চালিয়েছে—এমন সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না পুলিশ, তবে তার সম্ভাবনা কম বলেই মনে করছে তদন্তকারী দল। কারণ—বহুতলের প্রবেশদ্বারে একাধিক চেকিং পয়েন্ট রয়েছে। প্রত্যেকটির ওপর নজরদারির ক্যামেরা রয়েছে। ফ্ল্যাটে ওঠার জন্য লিফট অ্যাক্সেস নিয়ন্ত্রিত । তবে কেউ যদি যাদব পরিবারের পরিচিত হন, সেক্ষেত্রে তাকে ঢুকতে বাধা দেওয়া হত না—এমন তত্ত্বও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Ac-Local: শিয়ালদহ-কল্যাণী নতুন এসি লোকাল: এবার থেকে রবিবারেও চলবে AC লোকাল
তদন্তে তৎপর পুলিশ
পুলিশ ইতিমধ্যেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে। উদ্ধার হয়েছে কিছু ফরেন্সিক নমুনা। অস্ত্র কোথায়, কে চালিয়েছে এবং উদ্দেশ্য কী—তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় শিবপুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আবাসনের বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।


