Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পরপর দুইবার কুড়ি ওভারের (Hardik Pandya) বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। ২০২৪ সালের পর ২০২৬ সালেও শিরোপা জিতে ক্রিকেট দুনিয়ায় নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করেছে তারা। এই সাফল্যের পেছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, তাঁদের মধ্যে অন্যতম নাম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ব্যাট ও বল-দু’দিকেই তাঁর দুর্দান্ত পারফরম্যান্স বহু গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জয়ের পথ দেখিয়েছে।
বিতর্কে জড়ালেন হার্দিক (Hardik Pandya)
তবে বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই এবার (Hardik Pandya) বিতর্কে জড়ালেন হার্দিক। উদযাপনের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা। ওই ভিডিওতে দেখা যায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য তৈরি মঞ্চে বসে আছেন হার্দিক এবং তাঁর বান্ধবী মাহিকা শর্মা। অনুষ্ঠান শেষ হওয়ার পরের মুহূর্তেই নাকি এই দৃশ্য ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পর মাহিকা মঞ্চের উপর শুয়ে পড়েন এবং তাঁর পাশেই শুয়ে পড়েন হার্দিক।

পরে তাঁকে মাহিকার কাঁধে হাত রেখে আলতো করে জড়িয়ে ধরতেও দেখা যায়। সেই সময় তাঁদের কাছেই খেলতে দেখা যায় হার্দিকের ছেলে অগস্ত্যকে।
সমর্থকদের মধ্যে ক্ষোভ
এই দৃশ্য সামনে আসতেই সমর্থকদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের মতে, এত বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে এই ধরনের আচরণ আরও সংযত হতে পারত। আবার অন্য একটি অংশ বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন। তাঁদের মতে, বিশ্বকাপ জয়ের পর আনন্দের মুহূর্তে এমন উদযাপন অস্বাভাবিক কিছু নয়।

আরও পড়ুন: Gold Price: এক লাফে ১১ হাজার! হুড়মুড়িয়ে দাম বাড়ল সোনার!
তুমুল আলোচনা
বিশ্বকাপ জয়ের পর মাঠেও মাহিকাকে প্রথম দৌড়ে এসে হার্দিককে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল। সেই সময় আনন্দে দু’জনকে একসঙ্গে নাচতেও দেখা যায়। সব মিলিয়ে জয়ের আনন্দের মাঝেই এই মুহূর্ত নিয়ে এখন তুমুল আলোচনা চলছে সমাজমাধ্যমে।


