Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়ের টিউশনের ৩০ টাকা নিয়ে স্বামী স্ত্রীর বচসা। সালিশি সভায় মিটমাট হলেও মধ্যরাতে স্ত্রীর গলা টিপে খুন স্বামীর। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ(Haroa Murder)। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বরোজ পশ্চিমপাড়া গ্রামের ঘটনা।
স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ (Haroa Murder)
পুলিশ সূত্রে জানা যায়, ২৩ বছরের রুবিয়া সুলতানা নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করার পর স্বামী রবিউল ইসলাম হাড়োয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ভোররাতে পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, পাশাপাশি একটি খুনের মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
প্রাইভেট টিউশনের বেতন নিয়ে ঝামেলা (Haroa Murder)
গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। স্থানীয় পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলাম জানিয়েছেন দম্পতির শিশু কন্যার প্রাইভেট টিউশনের ৩০ টাকা বেতনের জন্য দুজনের মধ্যে বচসা বাধে। স্থানীয় জনপ্রতিনিধি সালিশির মাধ্যমে ঝামেলা মিটিয়েও দেন। একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার অঙ্গীকার করে তারা বাড়ি ফেরেন। হঠাৎই ভোররাতে জানা যায় স্বামী পেশায় সবজি বিক্রেতা রবিউল ইসলাম স্ত্রীকে গলা টিপে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
ঘটনায় কঠিন শাস্তির দাবি (Haroa Murder)
স্থানীয়দের দাবি এই ঘটনায় কঠিন শাস্তি দিতে হবে। পাশাপাশি তাঁরা দম্পতির ছোট্ট দুই শিশুর পাশে রয়েছেন এবং মৃত গৃহবধূর পরিবারের পাশেও রয়েছেন বলেও প্রতিবেশীরা জানান।



