Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হাঁটুর গুরুতর চোটের কারণেই ইতিমধ্যেই হর্ষিত রানা ২০২৬ সালের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন তিনি (Harshit Rana)।
হর্ষিতের বিকল্প কে? (Harshit Rana)
একদিকে যেমন বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ তেমনই ক্রিকেট সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে আইপিএল নিয়ে। সব দল নিজেদের পূর্ণ শক্তি নিয়ে নামতে চলেছে এই মেগা টুর্নামেন্টে। তবে তার আগে বেশ কিছু বিষয় নিয়ে চিন্তায় থাকবে দল। বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে যেমন নজর থাকবে। যাদের মধ্যে বিরাট, রোহিত ছাড়াও সঞ্জু, ধোনি রয়েছেন তেমনই রয়েছেন ফিন অ্যালেনের মতো প্লেয়ার। কিন্তু চোটের কারণে চিন্তায় কিছু দল। তার মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স। হর্ষিত রানা চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। সেক্ষত্রে তাঁর পরিবর্তে কে দলে যোগ দিতে পারেন সেই নিয়েই বাড়ছে জল্পনা (Harshit Rana)।
ভারতীয় ক্রিকেট বোর্ড প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছিল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান BCCI Naman Awards। এই অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের গৌরবময় অধ্যায়গুলিকে স্মরণ করা হয় এবং সেই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্রিকেটারদের পুরস্কৃত করা হয়। সেই তালিকায় নাম ছিল হর্ষিত রানার। কিন্তু সেই মঞ্চে তাঁকে দেখে উদ্বেগ বাড়ল সমর্থকদের। ক্রাচের ভরসায় হাঁটতে দেখা গিয়েছে তাঁকে।

হর্ষিত রানা, যিনি কলকাতা নাইট রাইডার্সের তারকা ফাস্ট বোলার। তিনিই হাঁটুর গুরুতর চোট সমস্যায় ভুগছেন। এই চোটটি তিনি পেয়েছিলেন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই চোটের কারণেই তাঁকে ভারতীয় বিশ্বকাপ দল থেকেও ছিটকে যান তিনি। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছিল মহম্মদ সিরাজকে। চোট থেকে সেরে উঠতে তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়। ৯ ফেব্রুয়ারি মুম্বইয়ে তাঁর সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের মতে, পুরোপুরি সেরে উঠতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগতে পারে হর্ষিতের। এই মুহূর্তে কেকেআর ভক্তদের মনে একটাই জল্পনা বাড়ছে যে তাঁর বিকল্প হিসেবে কাকে দলে নেওয়া হবে।

আরও পড়ুন: Stock Market: ধাক্কা সামলে শেষবেলায় বৃদ্ধি দুই ইনডেক্সের
দল সরকারি ভাবে কিছু না জানালেও কেকেআরের এক সূত্র ইতিমধ্যেই সমাজমাধ্যমে জানিয়েছেন, হর্ষিতকে আইপিএল-এ পাওয়া যাবে না। কেকেআরের পেস আক্রমণ সমস্যায় রয়েছে চোটের কারণে। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে ব্লেসিং মুজারাবানিকে সই করানো হয়েছে। এ বার হর্ষিতের পরিবর্তে সিমরজিৎ সিংয়ের নাম শোনা যাচ্ছে। এখন অপেক্ষার কবে হর্ষিতের পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করে শাহরুখ খানের দল (Harshit Rana)।


