Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়ার্ম আপ ম্যাচে বল করার সময়ে হাঁটুতে চোট পান হর্ষিত (Harshit Rana)।
বিশ্বকাপের আগে চোট পেলেন হর্ষিত (Harshit Rana)
বিশ্বকাপ শুরু হতে দুই দিন বাকি। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নাম ভারত আর সেই ম্যাচেই সহজেই ম্যাচ জিতে নেয় ভারত। একদিকে যেমন ঈশান কিষাণ, হার্দিকের ফর্ম ভারতীয় শিবিরকে স্বস্তিতে রাখবে তেমন অস্বস্তিও থাকবে হর্ষিতের চোট (Harshit Rana)।
ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের আনঅফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় সূর্যকুমার যাদবরা। এই ম্যাচে চোট সরিয়ে দলে ফিরে রান পান তিলক বর্মা। চোটের কারণে যে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল সেটা আগেই কেটেছে তবে এই দিনে প্রোটিয়াদের বিরুদ্ধে নেমে ফর্মে থাকার প্রমাণ দিলেন তিনি। তেমন তিলকের প্রত্যাবর্তনের দিনে চিন্তা বাড়ল হর্ষিত রানাকে নিয়ে।

বল করার সময় হর্ষিত রানার মধ্যে অস্বস্তি লক্ষ্য করা যায়। কোথাও যেন ছন্দপতন হচ্ছিল তাঁর। একই ওভারে দুই বার রান-আপ নিতে গিয়ে থেমে যেতে হয় তাকে। এরপরই দেখা যায় তাকে হাঁটু চেপে বসে পড়েন। হর্ষিতকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ভারতীয় শিবির আর সেই কারণেই তাকে তুলে নেওয়া হয়।

তবে হর্ষিতের চোট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে অনুমান হাঁটুতে চোট পেয়েছেন তিনি। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা, সেইদিন ভারতের প্রতিপক্ষ আমেরিকা। আর প্রথম ম্যাচের আগে চিন্তায় রাখবে হর্ষিতের চোট। তবে ভারতের হাতে বিকল্প রয়েছে। স্কোয়াডে রয়েছেন বুমরা, অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবেরা (Harshit Rana)।
আরও পড়ুন: Bengal Budget 2026: ভোটের আগে শেষ বাজেট, এসআইআর নিয়ে ভাষণ নয়!
ওয়ার্ম-আপ ম্যাচে ভারত প্রথম ব্যাট করতে নেমে ২৪০ রান তোলে ৬ উইকেট হারিয়ে। এই ম্যাচেও নিজের ছন্দ ধরে রেখেছেন ঈশান কিষাণ। ৫৩ রানের ইনিংসে ভারতের ভিত শক্ত করে দেন তিনি। অভিষেক শর্মা ভাল শুরু করলেও তাকে ফিরতে হয় ২৪ রানে। রান পেয়েছেন তিলক বর্মা (৪৫), সূর্যকুমার (৩০), অক্ষর প্যাটেল (৩৫), হার্দিক পান্ডিয়া (৩০)।
রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২১০ রানে। সাত উইকেট হারিয়ে এই রান তোলে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন ক্রিস্টান স্টাবস। এই দিন অভিষেক শর্মা বড় রান না করলেও বল হাতে তুলে নেন ২ উইকেট। ইটা ভারতের কাছে প্লাস পয়েন্ট। এর আগে অনুশীলনেও দেখা গিয়েছিল অভিষেক শর্মাকে বোলিং প্র্যাক্টিস করতে। অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন (Harshit Rana)।


