Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে গিয়ে চোটের কবলে পড়েন হর্ষিত রানা (Harshit Rana)।
ছিটকে গেলেন হর্ষিত রানা (Harshit Rana)
বিশ্বকাপ শুরুর আগের ওয়ার্ম-আপ ম্যাচে বল করার সময় চোট পান হর্ষিত রানা। আর সূত্রের খবর অনুযায়ী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি। প্রথমসারির এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পুরো টুর্নামেন্ট থেকেই চোটের কারণে ছিটকে গেলেন হর্ষিত (Harshit Rana)।
৪ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামে ভারত। সেই ম্যাচে ভারত জয় পেলেও চিন্তার ভাঁজ পড়ে গৌতম গম্ভীরের কপালে। প্রোটিয়াদের বিরুদ্ধে বোলিং করার সময় হর্ষিত দুই বার রান-আপ নিতে গিয়ে থিম যান এবং পরে বোলিং স্পেল সম্পূর্ণ করতে না পেরেই উঠে যান। মাঠ ছাড়ার সময় হাঁটু ধরে কষ্ট করে হাঁটেন। চোখে-মুখে সেই ছাপ স্পষ্ট ছিল। মাত্র ১ ওভার বল করেন তিনি। সূত্রের খবর অনুযায়ী চিকিৎসক তাঁকে অস্ত্রপ্রচারের পরামর্শ দিয়েছেন। একদিন পর শুরু হতে চলা বিশ্বকাপে তাঁর খেলা প্রায় একপ্রকার অসম্ভব।

আরও পড়ুন: Lord Shiva: মহাশিবরাত্রির আগে শিব-স্বপ্ন আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে
প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘হর্ষিত ভালো অবস্থায় নেই। আজই সব জানা যাবে।’ তিনি আরও বলেন, ‘হর্ষিত যদি ছিটকে যায়, তা হলে সেটা বড় ধাক্কা হবে। আমাদের অন্য কম্বিনেশন ভাবতে হবে। তবে বেঞ্চে যথেষ্ট শক্তি আছে।’
সম্ভাব্য বদলি নিয়ে প্রশ্ন করা হলে সূর্যকুমার জানান, দলে আর একজন অলরাউন্ডার নেওয়াটা বাধ্যতামূলক নয়। সূর্য বলেন, ‘দেখা যাক। এমন কোনও নিয়ম নেই যে, রানার জায়গায় অলরাউন্ডারই নিতে হবে।’ সূত্রের খবর অনুযায়ী হর্ষিত রানার পরিবর্ত বোলার হিসেবে সিরাজের নাম উঠে আসছে। তবে হর্ষিত রানার চোট নিয়ে বা বিকল্প বোলার নিয়ে BCCI-এর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি (Harshit Rana)।


