Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কেকেআর-এর পক্ষ থেকে হর্ষিত রানার একটি ছবি পোস্ট করা হয়েছে তাঁর শহরে আসার আর তারপর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে জল্পনা (Harshit Rana)।
ম্যাচের আগে শহরে হর্ষিত (Harshit Rana)
সোমবার ইডেনে কলকাতা নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে পাঞ্জাবের বিরুদ্ধে। প্রথম দুই ম্যাচ হেরে বেশ বিপাকে নাইট শিবির। সবথেকে বেশি সমস্যায় পড়তে হয়েছে কলকাতার বোলিং বিভাগ নিয়ে। আইপিএল শুরুর আগে থেকেই নাইট শিবিরে একের পর এক ধাক্কা আসে। শুরুতেই চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যান হর্ষিত রানা। কিন্তু হঠাৎ পাঞ্জাব ম্যাচের আগে কলকাতায় হাজির হলেন হর্ষিত (Harshit Rana)। তবে কি কোনও নতুন সম্ভাবনা দেখা দিয়েছে নাইট শিবিরে?
ম্যাচের আগে কেকেআর-এর তরফ থেকে হর্ষিতের একটি ছবি পোস্ট করা হয় তাঁর শহরে আসার। তবে না তিনি খেলছেন না। হর্ষিত এসেছেন দলকে সমর্থন করতে। আর কোনও কারণ নেই তাঁর শহরে আসার। দলের তরফে জানানো হয়েছে কেকেআর পরিবারের সঙ্গে একদিন সময় কাটাতে শহরে এসেছেন এই ক্রিকেটার। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নামার কোনও সম্ভাবনা নেই তাঁর।

আইপিএল শুরুর আগে সাংবাদিক বৈঠকে কলকাতার কোচ অভিষেক নায়ার বলেন, ‘আমরা একটা বড় ধাক্কা খেয়েছি। হর্ষিত গত দু’বছর ধরেই এই দলের অবিচ্ছেদ্য অংশ। গত এক বছরে ক্রিকেটার হিসাবে অনেক উন্নতি করেছে। আমরা হর্ষিতকে মিস্ করব। ওর বদলি খোঁজা সহজ নয়।’

আরও পড়ুন: Bikash Ranjan Bhattacharya: লাল ঝাণ্ডার মিছিলে বিকাশরঞ্জন, পদ্ম শিবিরের শঙ্খধ্বনিতে সরগরম রাজপথ
পরে হর্ষিত রানার জায়গায় কেকেআর দলে নেয় নবদীপ সাইনিকে। তবে তাঁকে এখনও একটিও ম্যাচ কেবলেন্নি তিনি। তবে আইপিএল শুরুর আগে থেকে তাঁকে নেটে নিয়মিত বল করতে দেখা গিয়েছে। তবে এখনও জানা যায়নি যে এই ম্যাচে গ্রিন বল করবেন কিনা। আর যদি তিনি বল করতে না পারেন তবে তাঁর জায়গায় অন্য প্লেয়ারকে খেলানোর কথাও উঠে আসছে।
কেকেআর-এ যোগ দিয়ে নদবীপ বলেছিলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা খুবই গর্বের ব্যাপার। আমি কেকেআরের ক্রিকেটার, এটা বললেই আলাদা অনুভূতি আসে। নাইট রাইডার হয়ে খুব ভাল লাগছে (Harshit Rana)।’


