Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এসএসসি ২০১৬ তে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ কর্মীদের যথাক্রমে ২৫ হাজার ও ২০ হাজার টাকা করে সরকারি ভাতা দেওয়ার নির্দেশিকা খারিজ করল কলকাতা হাইকোর্ট(HC On SSC 2016)। ভাতা দেওয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ৪ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। রাজ্য হলফনামা দেওয়ার দুই সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে মামলাকারীদের, নির্দেশ হাইকোর্টের (calcutta high court)।
ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মুখ্যমন্ত্রী (HC On SSC 2016)
২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট(HC On SSC 2016)। এই ২৬ হাজার জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে চাকরিহারা গ্রুপ ‘সি’ কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার এবং গ্রুপ ‘ডি’ কর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে চাকরি হারানো এই কর্মীদের কথা ভেবে মানবিক দিক বিচার করে এই ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। যতদিন না এসএসসি মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন এই ভাতা দেওয়া হবে বলে গত মে মাসে রাজ্য সরকার বিজ্ঞপ্তিও জারি করে। সেই ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলা করেছিলেন অপেক্ষমাণ তালিকা বা ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা।
ভাতার অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি (HC On SSC 2016)
সেই মামলার গত শুনানিতে ভাতার অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিনহা(HC On SSC 2016)। তিনি বলেন, ‘টাকার পরিমাণ ২৫ হাজার এবং ২০ হাজার হল কেন? কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করলেন?’ বিচারপতি সিনহা রাজ্যের উদ্দেশে প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টের রায়ের পরে কোনও রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? পাল্টা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলাকারীদের আইনজীবী সওয়াল করে বলেন, কে মামলা করবে, তা রাজ্য স্থির করে দিতে পারে না।

অন্তর্বর্তীকালীন স্থাপিতাদেশ জারি (HC On SSC 2016)
সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি সিনহা (HC On SSC 2016)। শুক্রবার সেই রায় দিলেন তিনি। গ্ৰুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ কর্মীদের রাজ্য সরকারের ভাতা দেওয়ার নির্দেশিকার উপর অন্তর্বর্তীকালীন স্থাপিতাদেশ জারি করার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বলবত থাকবে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। ৪ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য হলফনামা জমা দেওয়ার দুই সপ্তাহের মধ্যে মামলাকারীদের উত্তর দিতে হবে।


