Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুস্থ ও শক্তিশালী থাকতে গেলে সঠিক খাবারের গুরুত্ব অপরিসীম (Health Tips)। শুধু খাবার খাওয়াই যথেষ্ট নয়, বরং কী খাচ্ছেন, কতটা খাচ্ছেন এবং কখন খাচ্ছেন, এসব কিছুর প্রতি সতর্ক থাকা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে অনেকেই বলেন, “আমি তো নিয়মিত খাই, তবু ক্লান্তি কাটে না” কিংবা “বারবার অসুখ-বিসুখ আমাকে গ্রাস করছে।” এর মূল কারণ প্রায়শই খাদ্যাভ্যাসের অসচেতনতা।
অতিরিক্ত খাওয়া শরীরের অন্যতম বড় শত্রু। বেশি খাওয়ার ফলে শরীরে জমে যায় অতিরিক্ত ক্যালোরি, যার প্রভাব পড়ে ওজন বৃদ্ধি, হজমে গোলমাল, গ্যাস-অম্বল, অস্বস্তি এমনকি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো দীর্ঘমেয়াদি অসুখের ঝুঁকিতেও।

খাওয়ার সময় শরীর যে ৮টি সংকেত দেয় (Health Tips)
১. নাক প্রথম সংকেত দেয় (Health Tips)
খাওয়ার সময় হঠাৎ নাক দিয়ে জল পড়া শুরু হলে সেটি আসলে শরীরের হজম প্রক্রিয়ার সক্রিয় হওয়ার ইঙ্গিত। এই সময় শরীর ‘রেস্ট অ্যান্ড ডাইজেস্ট’ মোডে প্রবেশ করে। সহজ করে বললে, শরীর বোঝাতে চাইছে—এখন খাবার যথেষ্ট হয়েছে, বাড়তি খাওয়ার দরকার নেই।
২. খাবারের প্রতি মনোযোগ কমে যাওয়া
খাওয়ার শুরুতে আমরা খাবারে পুরো মনোযোগ দিই। প্রতিটি কামড়ে স্বাদ উপভোগ করি। কিন্তু পেট ভরতে শুরু করলেই মনোযোগ ধীরে ধীরে সরে যায়।
৩. শরীরে অস্থিরতা বা নড়াচড়া শুরু হওয়া
খাওয়ার মাঝেই চেয়ার টেনে নেওয়া, ভঙ্গি পরিবর্তন করা বা অজান্তেই শরীর নাড়াচাড়া করা আসলে অভ্যন্তরীণ সংকেত যে পেট ভরে আসছে। শরীর চাইছে খাবার গতি ধীর হোক।
৪. চামচ নামিয়ে রাখা
খাওয়ার সময় হঠাৎ হাত থেমে যাওয়া, চামচ নামিয়ে রাখা বা হাত পিছনে টেনে নেওয়া হলো অচেতনভাবে শরীরের দেওয়া ‘স্টপ সাইন’।
৫. খাবারের স্বাদ কমে যাওয়া
যে খাবার শুরুতে খুব সুস্বাদু মনে হচ্ছিল, পেট ভরতে শুরু করলে সেটি আর আগের মতো সুস্বাদু লাগে না। মুখের স্বাদ ধীরে ধীরে কমে আসে।
৬. মন অন্যদিকে সরে যাওয়া
খাওয়ার মাঝেই হঠাৎ ভবিষ্যতের কাজ, টু-ডু লিস্ট বা অন্য কোনো চিন্তায় মন ব্যস্ত হয়ে উঠলে বুঝতে হবে পেট প্রায় ভরে গেছে। এ সময় আর নতুন করে খাবার নেওয়া উচিত নয়।
৭. বাড়তি খাবারের প্রতি আকর্ষণ কমে যাওয়া
খাওয়ার সময় টেবিলে অন্য খাবার সাজানো থাকলেও তার দিকে আর চোখ না পড়া বা নতুন করে খাবার নেওয়ার ইচ্ছা না হওয়া শরীরের সংকেত যে যথেষ্ট খাওয়া হয়ে গেছে।
৮. অনিচ্ছাকৃতভাবে গভীর শ্বাস নেওয়া (Health Tips)
খাওয়ার সময় হঠাৎ গভীর শ্বাস নেওয়া সবচেয়ে স্পষ্ট ও চূড়ান্ত সংকেত—পেট ভরে গেছে, আর খাবার নেওয়ার প্রয়োজন নেই।
কেন এই সংকেতগুলো জানা জরুরি? (Health Tips)
খাওয়ার সময় শরীরের দেওয়া এই ইঙ্গিতগুলো উপেক্ষা করলে শুরু হয় সমস্যার আসল গল্প। অনেকের অভ্যাস থাকে ‘প্লেট খালি না হওয়া পর্যন্ত খেতে হবে।’ আবার অনেকেই ভেবে নেন, বেঁচে যাওয়া খাবার অপচয় হবে বলে শেষটুকুও খেয়ে নেওয়া উচিত। কিন্তু এই অভ্যাস ধীরে ধীরে শরীরের ক্ষতি করে।
শরীরের সংকেতকে গুরুত্ব দেওয়া যায়, (Health Tips)
- হজম শক্তি উন্নত হয়
- ওজন নিয়ন্ত্রণে থাকে
- অম্বল, গ্যাস, ফোলাভাবের সমস্যা কমে
- অল্প খেয়েও শরীর সতেজ ও শক্তিশালী থাকে
- দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়
আরও পড়ুন: Durga Puja 2025: পুজোর আনন্দে ভাটা? দুর্ঘটনা ঠেকাতে কড়াকড়ি!
শরীর কখনোই বিরুদ্ধে যায় না। বরং প্রতিটি পদক্ষেপে সংকেত দিয়ে জানায় কী প্রয়োজন, কী নয়। খাওয়ার সময় পেট ভরে গেলে শরীর ছোট ছোট ইঙ্গিত দেয় যদি তা বুঝতে শিখি, তবে সহজেই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।



