Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিনের পর দিন তাপপ্রবাহে হাঁসফাঁস করছে গোটারাজ্য। শহরবাসী খুঁজছে এক পশলা স্বস্তি। আর ঠিক সেই সময়েই আরব সাগরে নিম্নচাপ, বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিবলয়, সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি—সব মিলিয়ে একাধিক প্রাকৃতিক পালাবদলের ইঙ্গিত। আবহাওয়াবিদদের হিসেব বলছে, শুধু স্বস্তির বৃষ্টি নয়, রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা (Heavy Rain)। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। ভারী বর্ষণের সতর্কতা কলকাতায়ও।
আরব সাগরে গভীর নিম্নচাপ (Heavy Rain)
আরব সাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের কঙ্কন উপকূল এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে উত্তরমুখী হওয়ার সম্ভাবনা। আবহাওয়াবিদদের মতে, এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে কঙ্কন ও মহারাষ্ট্র উপকূল অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা।
আরও পড়ুন:Gang-Rape: কর্ণাটকে ডিজে বাজিয়ে শোভাযাত্রা গণধর্ষণে অভিযুক্তদের, বিতর্ক
বঙ্গোপসাগরে ২৭ মে নতুন নিম্নচাপ, পশ্চিমবঙ্গ সহ পূর্ব উপকূলে বৃষ্টির আশঙ্কা (Heavy Rain)
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২৭ মে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এটি তৈরি হতে পারে। এর প্রভাবে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাত (Heavy Rain) হতে পারে।
বর্ষা ঢুকছে কেরলে, মৌসুমী বায়ুর অগ্রগতি এখন দ্রুত (Heavy Rain)
বর্ষার মৌসুমী রেখা ইতিমধ্যেই দক্ষিণ আরব সাগর, মালদ্বীপ ও কমিউন অঞ্চল অতিক্রম করে এগিয়ে এসেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরল রাজ্যে বর্ষা ঢুকে পড়বে বলে আবহাওয়াবিদদের অনুমান। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের বেশ কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টি, রবিবার সবথেকে বেশি প্রভাব (Heavy Rain)
আগামী তিনদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত ৩০-৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে (Heavy Rain)। কলকাতা সহ সমস্ত জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিশেষ করে রবিবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হবে বলে পূর্বাভাস।
বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা, কলকাতা সহ একাধিক জেলা প্রাভাবিত (Heavy Rain)
আসছে বুধবার (২৮ মে) থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাগুলোতে বৃষ্টি বেশি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে জলজট, ট্র্যাফিক সমস্যা দেখা দিতে পারে।
উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টি, বুধবার থেকে ফের ভারী বর্ষণ (Heavy Rain)
উত্তরবঙ্গের আটটি জেলায় আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির (Heavy Rain) সতর্কতা জারি করা হয়েছে। শনিবার কিছুটা স্বস্তি থাকলেও, রবিবার ও সোমবার আবারও সক্রিয় থাকবে আবহাওয়া। এরপর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফের ভারী বর্ষণের সম্ভাবনা প্রবল।


