Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা (Helicopters Crash)। মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক পাইলটের। গুরুতর আহত অবস্থায় আরও এক পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

কীভাবে ঘটল দুর্ঘটনা (Helicopters Crash)
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ হ্যামনটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের আকাশসীমায় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে (Helicopters Crash)। হ্যামনটন পুলিশ প্রধান কেভিন ফ্রিল জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন -এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষে জড়িত হেলিকপ্টার দুটি হল একটি এনস্ট্রম এফ-২৮এ এবং একটি এনস্ট্রম ২৮০সি মডেলের হেলিকপ্টার। প্রতিটি হেলিকপ্টারেই কেবলমাত্র একজন করে পাইলট উপস্থিত ছিলেন।

দুর্ঘটনার মুহূর্তের ভয়ঙ্কর দৃশ্য (Helicopters Crash)
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে ধরা পড়েছে আতঙ্কজনক দৃশ্য। দেখা যায়, একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত ঘুরতে ঘুরতে মাটির দিকে নেমে আসে। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু সময় লেগে যায় বলে জানা গিয়েছে।
পাইলটদের অবস্থা (Helicopters Crash)
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা দুটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে পাইলটদের উদ্ধার করেন। তবে ততক্ষণে একজন পাইলটের মৃত্যু হয়ে গিয়েছে। অন্য পাইলটকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহত পাইলটদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: Horoscope: জন্মতারিখই কি বলবে নতুন বছরে আপনার ভবিষ্যৎ
এই ভয়াবহ দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। কীভাবে একই আকাশসীমায় দুটি হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য কারিগরি ত্রুটি, মানবিক ভুল কিংবা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত গাফিলতির দিকটিও তদন্তের আওতায় আনা হয়েছে।



