Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপের শুরু থেকেই দাপটের সাথে খেলতে দেখা যাচ্ছে ভারতকে। একের পর এক ম্যাচ জিতে ভারত ছিল অপ্রতিরোধ্য (India vs Korea)। কিন্তু সেইজয়ের রথ থামলো কোরিয়ার বিরুদ্ধে।
থামলো ভারতের জয়ের রথ (India vs Korea)
রাজগিরে চলছে হকির এশিয়া কাপ। চিনের সাথে ম্যাচ জিতে এশিয়া কাপের যাত্রা শুরু করেছে ভারত। হাড্ডাহাড্ডি লড়াইতে সেই ম্যাচ নিজেদের নামে করে নেয় ভারত। দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল জাপানের, সেই ম্যাচও নিজেদের নাম করতে সক্ষম হয়। নিয়মরক্ষার ম্যাচে কার্যত কাজাখস্তানের বিরুদ্ধে ভারতের ‘দাদাগিরি’ দেখা যায় মাঠে। সেই ম্যাচ ১৫-০ গোলে জিতে নেন হরমনপ্রীতরা। কিন্তু সেই রথ থামে কোরিয়ার বিরুদ্ধে (India vs Korea)।
খেলা শুরুর ৮ মিনিটের মধ্যেই হার্দিক সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত কিন্তু এগিয়ে থেকেও ভারতকে খুশি থাকতে হয় ড্র করে। ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-২। বেশ কিছু গোলের সুযোগ পেলেও সেগুলো নষ্ট হয় যার কারণেই এই ম্যাচ জিতে টানা জয়ের রেকর্ড ধরে রাখতে ব্যর্থ হয় ভারতীয় দল। সুপার ফোরের পয়েন্ট তালিকায় ভারত আপাতত রয়েছে দ্বিতীয় স্থানে। সুপার ফোর পর্যায় থেকে ফাইনালে উঠতে গেলে ভারতকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকতেই হবে (India vs Korea)।
আরও পড়ুন : UPSC Admit Card 2025 : ইউপিএসসি প্রকাশ করল এনডিএ ও সিডিএস ২ পরীক্ষার অ্যাডমিট কার্ড
বৃষ্টির কারণে সেদিনের ম্যাচ সময়ের থেকে কিছুটা দেরিতে শুরু হয়। বিশেষজ্ঞদের মতে হয়তো সেই কারণেই ছন্দপতন ঘটে দলের। ৮ মিনিটের মাথায় হার্দিকের গোলে ভর করে ভারত এগিয়ে যায় খেলায়। কিন্তু তার পরেই পেনাল্টি থেকে গোল তুলে নেয় কোরিয়া দল। সেই গোলের মধ্যে দিয়েই তারা ম্যাচে সমতা ফেরায়। দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি কর্নার থেকে ১৪ মিনিটের মাথায়। বিরতিতে যাওয়ার আগে কোরিয়া ২-১ গোলে এগিয়ে থাকে। তারপর কিছু সুযোগ এলেও সেগুলো জালে জড়াতে ব্যর্থ হয় দল। অবশেষে মানদীপ সিংয়ের গোলে সমতা ফেরে এবং ম্যাচ ড্র হয় (India vs Korea)।

অন্যদিকে সুপার ফোরের খেলায় মালয়েশিয়া ২-০ গোলে চিনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়। ভারত এরপরে ৪ সেপ্টেম্বর মুখোমুখি হতে চলেছে মালয়েশিয়ার।


