Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন হোলি ও দোল উৎসবে ট্রেনের টিকিটের বাড়তি চাহিদা মেটাতে বড় ঘোষণা করল শিয়ালদহ ডিভিশন। যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবং ওয়েটিং লিস্টের সমস্যা কমাতে উত্তরবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ ও অসম রুটে চালানো হচ্ছে ৯ জোড়া বিশেষ ট্রেন(Holi Sealdah)।
৯ জোড়া বিশেষ ট্রেন (Holi Sealdah)
দোল ও হোলির ছুটিতে বাড়ি ফেরার পথে যাতে যাত্রী হয়রানি না হয়, তার জন্য শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে একগুচ্ছ বিশেষ পরিষেবা দিচ্ছে রেল। ৬৬,০০০ অতিরিক্ত বার্থের পাশাপাশি অসংরক্ষিত ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে।
বিশেষ ট্রেন ও সময়সূচী:
মধুবনী ও গোরক্ষপুর (বিহার/ইউপি):
শিয়ালদহ–মধুবনী (০৩১৮৩/০৩১৮৪): শিয়ালদহ থেকে শনি ও মধুবনী থেকে সোমবার।
কলকাতা–মধুবনী (০৩১৮৫/০৩১৮৬ এবং ০৩১৮৭/০৩১৮৮): এই রুটে শুক্র, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ট্রেন চলবে।
শিয়ালদহ–গোরক্ষপুর (০৩১৩১/০৩১৩২): শিয়ালদহ থেকে সোম ও বৃহস্পতি এবং গোরক্ষপুর থেকে বুধ ও শনিবার।
উত্তরবঙ্গ ও ওড়িশা
কলকাতা–নিউ জলপাইগুড়ি (০৩১২৯/০৩১৩০): কলকাতা থেকে শনিবার এবং এনজেপি থেকে সোমবার।
শিয়ালদহ–মালতীপতপুর (০৩১০১/০৩১০২): শিয়ালদহ থেকে প্রতি শুক্রবার এবং মালতীপতপুর থেকে প্রতি রবিবার (২২শে মার্চ পর্যন্ত)।
উত্তরাখণ্ড, অসম ও দিল্লি রুট (Holi Sealdah)
কলকাতা–ডিব্রুগড় (০৫৯৩১/০৫৯৩২): প্রতি সোমবার যাতায়াত করবে।
কলকাতা–যোগনগরী ঋষিকেশ (০৪৩১১/০৪৩১২): বুধ ও শনিবার বিশেষ ট্রেন চলবে।
কলকাতা–লালকুয়া (০৫০৫৯/০৫০৬০): কলকাতা থেকে প্রতি শনি ও লালকুয়া থেকে প্রতি বৃহস্পতিবার।
শিয়ালদহ–প্রয়াগরাজ (০৩১০৩): বিশেষ হোলি স্পেশাল।
আরও পড়ুন: EC Vote Meet: রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি: ২দিনের ধারাবাহিক বৈঠকে কমিশন
আরপিএফ-এর বিশেষ টহলদারি (Holi Sealdah)
উৎসবের সময় জেনারেল বগিতে যে বিশৃঙ্খলা দেখা যায়, তা রুখতে এবার স্টেশনগুলিতে আরপিএফ-এর বিশেষ টহলদারি থাকছে। শৌচাগার পরিষ্কার রাখা এবং পানীয় জলের সরবরাহ ঠিক রাখতেও বিশেষ নজর দিচ্ছে রেল কর্তৃপক্ষ।



