Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দোল বা হোলি উৎসবে ট্রেনের অতিরিক্ত ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি এবং ডিব্রুগড়ের মধ্যে বিশেষ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে(Holi Spl Train)।
কলকাতা – নিউ জলপাইগুড়ি – কলকাতা স্পেশাল (Holi Spl Train)
এই ট্রেনটি দোল উপলক্ষে একটি ট্রিপ (১টি যাত্রা) সম্পন্ন করবে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) রাত ১১:৪০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে। নিউ জলপাইগুড়ি পৌঁছাবে পরের দিন (রবিবার) সকাল ১০:৪৫ মিনিটে। ফেরার ট্রেন ১ মার্চ ২০২৬ (রবিবার) দুপুর ১২:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি ছাড়বে এবং কলকাতা পৌঁছাবে পরের দিন (সোমবার) রাত ১২:৪০ মিনিটে।
ট্রেনের প্রধান স্টপেজ
ব্যান্ডেল, কাটোয়া, মালদা টাউন। এছাড়াও ট্রেনটি নৈহাটি, নবদ্বীপ ধাম, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, বারসই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে। টিরেনে থাকবে ৪টি এসি ৩-টায়ার, ১০টি স্লিপার ক্লাস এবং ৬টি জেনারেল ২য় ক্লাস কোচ।
ডিব্রুগড় – কলকাতা – ডিব্রুগড় স্পেশাল (Holi Spl Train)
যাত্রীদের সুবিধার্থে এই রুটে মোট ৩টি করে ট্রিপ চালানো হবে। ডিব্রুগড় থেকে কলকাতার ট্রেন ২১ ও ২৮ ফেব্রুয়ারি এবং ৭ মার্চ ২০২৬ (শনিবার) বিকেল ৫:০০ টায় ডিব্রুগড় থেকে ছাড়বে। সোমবার রাত ১২:৩০ মিনিটে কলকাতা পৌঁছাবে। কলকাতা থেকে ডিব্রুগড়ের ট্রেন ২৩ ফেব্রুয়ারি, ২ ও ৯ মার্চ ২০২৬ (সোমবার) রাত ২:৩০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে। মঙ্গলবার সকাল ৬:৩০ মিনিটে ডিব্রুগড় পৌঁছাবে।
প্রধান স্টপেজ (Holi Spl Train)
নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, আজিমগঞ্জ ও ব্যান্ডেল। এছাড়াও ট্রেনটি ধেমাজি, উত্তর লখিমপুর, রাঙ্গাপাড়া উত্তর, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহারসহ একাধিক স্টেশনে থামবে। ট্রেনটিতে থাকবে ২টি এসি ২-টায়ার, ৬টি এসি ৩-টায়ার, ৮টি স্লিপার ক্লাস ও ৪টি জেনারেল ২য় ক্লাস কোচ।



