Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হোলি উৎসবের পর থেকে তাপমাত্রা তীব্রভাবে বাড়তে শুরু (Holi Weather Updates) করবে, বিশেষ করে কলকাতা ও দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে। এদিকে, রঙের উৎসবে বৃষ্টির আনন্দ উপভোগ করবে উত্তরবঙ্গের বাসিন্দারা। আজ থেকে সেখানে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দোলের আগের দিন থেকেই শুরু হবে এই বৃষ্টি।
উত্তরবঙ্গের আবহাওয়া (Holi Weather Updates)
উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাগুলিতে (Holi Weather Updates) আজ হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে এই অঞ্চলের কিছু অংশে আরও বৃষ্টি হতে পারে। ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বিশেষ করে ১৫ মার্চের পর আবহাওয়া কিছুটা শুষ্ক হয়ে যাবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Holi Weather Updates)
দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, কিন্তু মঙ্গলবার থেকে গরম বাড়তে শুরু (Holi Weather Updates) করবে। আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে, কিন্তু তা দ্রুত বাড়বে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Sonajhuri Forest: দোলের দিনে সোনাঝুরি হাটে আবির খেলা নিষিদ্ধ করল বন দপ্তর
কলকাতায় কবে বৃষ্টি?
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দোলের পরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়বে এবং সঙ্গে বাতাসের আর্দ্রতা বাড়বে।

সামলে থাকুন
এদিকে, গরমের সঙ্গে সঙ্গে কিছু স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমে জনসাধারণকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি। জলশূন্যতা, তাপপ্রবাহ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচতে পর্যাপ্ত পরিমাণে জল পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এছাড়া, সূর্যের তাপে বাইরে বের হওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।


