Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অস্কার মানেই এতদিন ছিল হলিউডের ডলবি থিয়েটার। কিন্তু সেই দীর্ঘ সম্পর্কের ইতি টানতে চলেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ২০২৯ সাল থেকে, অর্থাৎ ১০১তম অস্কার অনুষ্ঠানের নতুন ঠিকানা হতে চলেছে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটার(Hollywood OSCAR)। একই সঙ্গে টেলিকাস্টও সরে যাবে এবিসি থেকে ইউটিউবে।
লস অ্যাঞ্জেলসে সরছে অস্কার (Hollywood OSCAR)
অ্যাকাডেমি জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের এল.এ. লাইভ কমপ্লেক্স পরিচালনাকারী এএইজি-র সঙ্গে ১০ বছরের চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় পিকক থিয়েটারে বড়সড় প্রযুক্তিগত উন্নতি ও পরিকাঠামোগত পরিবর্তন আনা হবে, যাতে অস্কারের মত বিশ্বমানের অনুষ্ঠানের জন্য আরও উপযুক্ত হয়।
ডলবি থিয়েটারই ছিল অস্কারের স্থায়ী ভেন্যু
২০০২ সাল থেকে ডলবি থিয়েটারই ছিল অস্কারের স্থায়ী ভেন্যু (২০২১ সালে কোভিডের কারণে ব্যতিক্রম ছাড়া)। থিয়েটারটি অস্কারের জন্যই তৈরি করা হয়েছিল। তবে তার আগে অস্কার কখনও এক জায়গায় এত দীর্ঘ সময় থাকেনি প্রথম দিকে বিভিন্ন হোটেল, পরে থিয়েটার বদল করে অনুষ্ঠান হয়েছে।
এখাধিক অনুষ্ঠান পিকক থিয়েটারে (Hollywood OSCAR)
পিকক থিয়েটারের আসনসংখ্যা প্রায় ৭,০০০ যা ডলবির প্রায় দ্বিগুণ। পাশাপাশি এর ওপেন প্লাজা এবং আশপাশে একাধিক হোটেল বড় আকারের ইভেন্ট পরিচালনার জন্য সুবিধাজনক। এই ভেন্যুতে ২০০৮ সাল থেকে প্রায় প্রতি বছর এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে, পাশাপাশি রক অ্যান্ড রোল হল অব ফেমের অনুষ্ঠানও হয়েছে এখানে।
আরও পড়ুন: Bankura Terrorist: বাঁকুড়ায় অন্ধ্র পুলিশের জালে জঙ্গি সন্দেহভাজন: ট্রানজিট রিমান্ডে নিল পুলিশ
অস্কারের এক নতুন যুগ (Hollywood OSCAR)
অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেলর যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “১০১তম অস্কার এবং তার পরবর্তী অনুষ্ঠানগুলির জন্য আমরা এএইজি-র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, যাতে এল.এ. লাইভ বিশ্ব সিনেমার এই বড় উদযাপনের জন্য আদর্শ মঞ্চ হয়ে ওঠে।” ২০২৮ সালে ১০০তম অস্কারের মাধ্যমে ডলবি থিয়েটারে এই ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে। এরপর শুরু হবে অস্কারের এক নতুন যুগ।



