Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ার সংঘাত তীব্র হওয়ায় বিশ্বজুড়ে তেল-গ্যাস সরবরাহ ব্যবস্থা বড় সংকটে পড়েছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট যা কার্যত অচল হয়ে পড়েছে(Hormuz Alternet Route)। ইরানের সাউথ পার্স ও আসালুইয়েহ গ্যাস কেন্দ্রে ইজরায়েলের হামলার পর তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, ফলে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে বাজারে ব্রেন্ট ক্রুড ৬% বেড়ে প্রায় ১১০ ডলারে পৌঁছেছে।
তেল পরিবহনে বিকল্প রুট ব্যবহার (Hormuz Alternet Route)
হরমুজ দিয়ে প্রতিদিন প্রায় ২০-২১ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও ইরাক বিকল্প রুট ব্যবহার শুরু করেছে। সৌদি আরব তাদের পূর্ব-পশ্চিম পাইপলাইন (পেট্রোলাইন) দিয়ে তেল রেড সি-তে পাঠাচ্ছে, আর আমিরশাহি হাবশান-ফুজাইরাহ পাইপলাইন ব্যবহার করছে। ইরাকও কিরকুক-সেইহান পাইপলাইন পুনরায় চালু করেছে।
বিকল্প রুটে হরমুজের কম তেল পরিবহন
তবে বড় সমস্যা হল এই বিকল্প পথ দিয়ে প্রতিদিনে প্রায় ৭ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হতে পারে, যার পরিমাণ হরমুজের এক-তৃতীয়াংশ। ফলে ১৩-১৪ মিলিয়ন ব্যারেল তেল বাজারে পৌঁছাতে পারছে না।
পুরোপুরি নিরাপদ নয় বিকল্প রুট (Hormuz Alternet Route)
রেড সি রুটও পুরোপুরি নিরাপদ নয়। এখানে আরেকটি সংকটপূর্ণ স্থান বাব এল-মান্দেব প্রণালী, যেখানে আগে থেকেই হুথি বিদ্রোহীদের হামলার ঝুঁকি রয়েছে। এই কারণে অনেক জাহাজ আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে যেতে বাধ্য হচ্ছে, যা সময় ও খরচ বাড়াচ্ছে।
আরও পড়ুন: India Navy Posting: যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা: গালফ অব ওমানে ভারতের নৌসেনা মোতায়েন
LNG সরবরাহ আরও বেশি ক্ষতিগ্রস্ত (Hormuz Alternet Route)
এদিকে LNG সরবরাহ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এটি পাইপলাইনে পরিবহন সম্ভব নয়। কাতারের মতো দেশ পুরোপুরি হরমুজের ওপর নির্ভরশীল। ফলে গ্যাসের দামও দ্রুত বেড়েছে। দীর্ঘমেয়াদে IMEC-এর মতো প্রকল্প বিকল্প হতে পারে, তবে তা এখনো প্রাথমিক পর্যায়ে। ফলে স্পষ্ট—রেড সি আংশিক সমাধান দিলেও হরমুজের পূর্ণ বিকল্প নয়।



