Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ সোমবার, ২ মার্চ ২০২৬ (Horoscope Today)। জ্যোতিষ গণনা অনুযায়ী আজ চাঁদ কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে, ফলে আবেগ ও আত্মবিশ্বাসের মধ্যে টানাপোড়েন দেখা দিতে পারে। বাংলা ১৪৩২ সালের ফাল্গুন মাসে আজ বিকেল ৫টা ৫৫ মিনিট পর্যন্ত শুক্লা চতুর্দশী, তারপর শুরু হবে পূর্ণিমা তিথি। অতিগণ্ড ও সুকর্ম যোগের প্রভাব থাকায় অনেকের জন্য দিনটি কর্মমুখর হতে পারে। অশ্লেষা ও মঘা নক্ষত্রের সংযোগ বিশেষ কিছু রাশির জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সূর্যোদয় সকাল ৫টা ৫৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে।
মেষ-কর্কট (Horoscope Today)
মেষ রাশির জাতকদের আর্থিক (Horoscope Today) লেনদেনে সতর্ক থাকা জরুরি। বৃষ রাশির ক্ষেত্রে দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তব রূপ পেতে পারে, তবে খরচ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। মিথুন রাশির জন্য সম্পত্তি বা ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও শারীরিক আঘাতের বিষয়ে সাবধান থাকতে হবে। কর্কট রাশির জীবনে প্রেমের সূচনা হতে পারে, তবে আইনি বিষয়ে সতর্কতা দরকার।

সিংহ-বৃশ্চিক (Horoscope Today)
সিংহ রাশির ব্যয় বাড়তে পারে, বিশেষত স্বাস্থ্য সংক্রান্ত কারণে। কন্যা রাশির জন্য নতুন উদ্যোগ শুভ হলেও প্রলোভন এড়িয়ে চলা উচিত। তুলা রাশির সম্পর্কে মতভেদ দেখা দিতে পারে, কিন্তু ব্যবসায় লাভের যোগ রয়েছে। বৃশ্চিক রাশির কর্মজীবনে সুখবর মিলতে পারে।

আরও পড়ুন: SIR First List: হুগলিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কত নাম বাদ পড়ল?
ধনু-মীন
ধনু রাশির ভ্রমণে ঝুঁকি আছে, মকর রাশির আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কুম্ভ রাশির স্বাস্থ্য সচেতনতা জরুরি, আর মীন রাশির জীবনে প্রেম ও কাজ-দুই ক্ষেত্রেই নতুন সুযোগ আসতে পারে। সব মিলিয়ে আজকের দিনটি অনেকের জন্য সম্ভাবনা ও সতর্কতার মিশ্র বার্তা নিয়ে হাজির।


