Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বৈদিক জ্যোতিষ অনুযায়ী বুধ ও শনি-এই দুই গ্রহের (Horoscope Today) ভূমিকা মানুষের কেরিয়ার ও কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধ শিক্ষা, যুক্তিবোধ, যোগাযোগ দক্ষতা ও ব্যবসায়িক বুদ্ধির প্রতীক, আর শনি পরিচিত পরিশ্রম, দায়িত্ব ও কর্মফলের গ্রহ হিসেবে। আগামী ৩ ফেব্রুয়ারি এই দুই গ্রহ পরস্পরের থেকে ৩৬ ডিগ্রি কোণে অবস্থান করে এক বিশেষ যোগ তৈরি করবে, যাকে বলা হচ্ছে শক্তিশালী দশঙ্ক যোগ। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ ও উন্নতিসূচক বলে মনে করা হয়, বিশেষ করে কেরিয়ার ও আর্থিক বিষয়ে।
আর্থিক দিকেও স্বস্তি (Horoscope Today)
এই যোগের প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের (Horoscope Today) জীবনে আগামী মাসে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টি হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদর্শ। বুদ্ধি ও পরিশ্রমের সঠিক ব্যবহার করলে কর্মক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে এবং ব্যবসায় লাভের সম্ভাবনাও জোরালো হবে। আর্থিক দিকেও স্বস্তি মিলতে পারে।

সিংহ রাশি (Horoscope Today)
সিংহ রাশির জাতকরা দীর্ঘদিনের পরিশ্রমের ফল পেতে (Horoscope Today) পারেন এই সময়ে। অফিসে দায়িত্ব বাড়তে পারে, সঙ্গে বাড়বে সম্মান। নতুন পরিকল্পনা বা কৌশল আর্থিক সাফল্যের পথ খুলে দিতে পারে।
মকর রাশি
মকর রাশির জন্য এই দশঙ্ক যোগ ভাগ্যোদয়ের ইঙ্গিত দিচ্ছে। আটকে থাকা কাজ ফের শুরু হতে পারে এবং আত্মবিশ্বাস বাড়ার ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা বুদ্ধি ও অধ্যবসায়ের জোরে কেরিয়ারে নতুন দিশা খুঁজে পেতে পারেন। আর্থিক লাভের পাশাপাশি কাজের স্বীকৃতিও মিলতে পারে।
আরও পড়ুন: Cinnamon Ritual: ২৫ বছরে বিয়ে না করলেই চরম শাস্তি! এ কেমন বিচার?
সব মিলিয়ে, বুধ-শনির এই দশঙ্ক যোগ আগামী মাসে পরিশ্রমী ও পরিকল্পনাবান মানুষদের জন্য উন্নতির শক্ত ভিত গড়ে দিতে পারে।


