Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫। বাংলা সাল ১৪৩২, কার্তিক মাস (Horoscope Tuesday)। আজ রাত ১০টা ৩৬ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক শুক্লা চতুর্দশী তিথি, তারপর শুরু হবে কার্তিক পূর্ণিমা তিথি। চাঁদ আজ মীন রাশি থেকে মেষ রাশিতে গমন করবে। সূর্য বর্তমানে তুলা রাশিতে অবস্থান করছে। আজ বজ্র যোগ ও সিদ্ধি যোগের প্রভাব বিদ্যমান।

মেষ রাশি (Horoscope Tuesday)
নতুন জামাকাপড়, খাবার বা শৌখিন দ্রব্য উপহার পেতে পারেন। অর্থ সঞ্চয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। বেকারদের চাকরির যোগ দেখা যাচ্ছে। তবে মায়ের সঙ্গে মতপার্থক্য হতে পারে। পেটের সমস্যা কষ্ট দিতে পারে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা উজ্জ্বল।
বৃষ রাশি (Horoscope Tuesday)
অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ বাড়তে পারে। টাকার অপচয় হতে পারে। আইনি পেশায় যুক্ত ব্যক্তিদের জন্য আজ লাভজনক দিন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন উদ্যোগ সফল হবে।
মিথুন রাশি (Horoscope Tuesday)
বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। বাস্তু সংক্রান্ত সমস্যার ইঙ্গিত মিলছে।
কর্কট রাশি (Horoscope Tuesday)
চেষ্টা করলে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত। কসমেটিক্স, গয়না বা লোহাজাত পণ্যের ব্যবসায়ীরা লাভবান হবেন। হাড়ে আঘাতের আশঙ্কা আছে। খেলাধুলোর সঙ্গে যুক্তদের জন্য নতুন সুযোগ আসবে। একাধিক পথে অর্থপ্রাপ্তি সম্ভব।
সিংহ রাশি (Horoscope Tuesday)
অনিদ্রা সমস্যায় ভুগতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। বন্ধু বা আত্মীয়ের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। টনসিল বা নাকের সমস্যা দেখা দিতে পারে। সরকারি চাকরিপ্রার্থীদের জন্য শুভ সংবাদ আসতে পারে। আজ কথা বলায় সংযম রাখুন।
কন্যা রাশি (Horoscope Tuesday)
পেটের সমস্যায় কষ্ট হতে পারে, তবে সার্বিক স্বাস্থ্য ভালো থাকবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে। ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল। মানসিক উদ্বেগ বাড়তে পারে, কিন্তু শত্রুরা ক্ষতি করতে পারবে না।
তুলা রাশি (Horoscope Tuesday)
ব্যবসার দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। দুধ, মিষ্টি, জল বা মদের ব্যবসায়ীরা আজ ভালো লাভ পাবেন। চাকরিক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও আপনি সফল হবেন। বুদ্ধি খাটিয়ে অর্থ সঞ্চয় সম্ভব।
বৃশ্চিক রাশি (Horoscope Tuesday)
কোনও মহিলার কারণে ক্ষতির আশঙ্কা। ব্যবসার জন্য দিন শুভ, বড় আর্থিক লাভের সম্ভাবনা আছে। বিষাক্ত প্রাণীর কামড়ে সতর্ক থাকুন। অযথা সন্দেহ এড়িয়ে চলুন। অফিসে অতিরিক্ত অর্থপ্রাপ্তি সম্ভব।
ধনু রাশি (Horoscope Tuesday)
পরীক্ষা বা প্রতিযোগিতায় অংশ নেওয়া এড়িয়ে চলুন। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। সঙ্গীত ও শিল্পজগতের সঙ্গে যুক্তদের জন্য শুভ দিন।
মকর রাশি (Horoscope Tuesday)
আজ উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে হতে পারে। অর্থ ব্যয়ে সংযম রাখুন। মায়ের স্বাস্থ্যে উদ্বেগ বাড়বে। অকাট্য সত্য বলায় কারও সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। দাম্পত্য কলহ থাকলেও রাতে মিটে যাবে।
কুম্ভ রাশি
অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পদ বৃদ্ধি পাবে। কোমর বা পায়ে আঘাত লাগতে পারে। নিকট আত্মীয়ের সঙ্গে বিরোধের আশঙ্কা। কর্মক্ষেত্রে পদোন্নতি বা সুনামের সম্ভাবনা উজ্জ্বল।
আরও পড়ুন: Wet Book Fair: ক্ষতিগ্রস্ত প্রকাশকদের পাশে বইপ্রেমীরা, এগিয়ে পাঠকমহল
মীন রাশি
বন্ধুরা সমালোচনা করতে পারে, মানসিক আঘাত পেতে পারেন। কথা কম বলুন। পর্যটন ব্যবসায় সাফল্য মিলবে। ফাটকা, শেয়ার মার্কেট বা লটারিতে লাভ হতে পারে। প্রেম নিবেদন করলে শুভ ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসায় ক্ষতির আশঙ্কা।



