Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: উল্টো ছবি হাসপাতালে। রোগীর আত্মীয়দের বেধড়ক মারধরের অভিযোগ, হাসপাতালে ইন্টার্ন ও হাউসস্টাফদের দাদাগিরি(Hospital Chaos)। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের ঘটনা।
রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ (Hospital Chaos)
সোমবার রাতে কল্যাণী মাঝেরচর এলাকায় একটি পথ দুর্ঘটনায় আহত হন ওই এলাকার বাসিন্দা মঞ্জু দাস। সেই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, ওই সময় ভিডিও করছিলেন রোগীর আত্মীয়রা। ভিডিও করতে বাধা দেন জুনিয়র চিকিৎসকরা। এবং রোগীর আত্মীয়কে মারধর করা হয় বলে অভিযোগ।
অভিযুক্ত হাসপাতালের হাউসস্টাফ ও ইন্টার্ন (Hospital Chaos)
আরও অভিযোগ, এরপর মাঝেরচর এলাকার একদল যুবক হাসপাতালে এলে তাঁদেরকে বেধড়ক মারধর করে হাসপাতালের হাউসস্টাফ ও ইন্টার্নরা। জুনিয়র চিকিৎসকদেরও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।
কল্যাণী থানায় অভিযোগ দায়ের (Hospital Chaos)
এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে নারায়ণ দাস ও মতিলাল দাসকে গ্রেফতার করেছে পুলিশ। মারামারিতে গুরুতর আহত হয়েছেন সুমন জানা ও বৈভব উপাধ্যায় নামে দুই জুনিয়র চিকিৎসক।



