Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপার এইটে ভারতের সামনে রয়েছে আর দুই ম্যাচ, কোন অঙ্কে ভারত পরের পর্বে যেতে পারবে (T20 World Cup)?
‘অঙ্ক কি কঠিন’ (T20 World Cup)
গ্রুপ পর্বে সহজেই জয় পেয়ে শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নেয় ভারতীয় দল। তবে সুপার এইটের প্রথম ম্যাচে ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই ম্যাচে আরও প্রকট ভারতের ব্যাটিং ব্যর্থতা। বিশেষ করে ওপেনিং জুটি এবং মিডিল অর্ডারের বড় রানের অভাব ভারতকে সমস্যায় ফেলেছে। এই হারের পর গম্ভীরের রণনীতি এবং দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার অঙ্ক এখন কিছুটা হলেও কঠিন ভারতের সামনে (T20 World Cup)।
যদি ভারত বাকি দুই ম্যাচ জেতে?
ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত যদি দুই ম্যাচ জেতে তবে ভারতের পয়েন্ট হবে চার। কিন্তু দক্ষিণ আফ্রিকা বাকি দুই ম্যাচের মধ্যে একটি ম্যাচ জেতে এবং অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ের ম্যাচের জয়ীর কাছে হারে তখন চাপ বাড়বে ভারতের উপর। সেক্ষেত্রে তিনটি দল শেষ করবে চার পয়েন্টে। সেক্ষেত্রে রান রেটের উপর নির্ভর করতে হবে।

আরও পড়ুন: Gautam Gambhir: ভারত কি সঠিক কম্বিনেশনে ব্যর্থ? উঠছে প্রশ্ন
ভারত যদি একটা ম্যাচ জেতে?
ভারত যদি একটি মাত্র ম্যাচ জেতে বাকি দুই ম্যাচের মধ্যে তবে ভারতকে তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ের ম্যাচের দিকে। এই ম্যাচে যে দল জিতবে তাদের বিরুদ্ধে ম্যাচে জিততে হবে ভারতকে। এর পাশাপাশি শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জিততে হবে। সেক্ষেত্রে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে তিন দলের পয়েন্ট হবে দুই। সেই ক্ষেত্রেও নেট রান রেটে যে এগিয়ে থাকবে সেই যাবে সেমিফাইনালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জিতে ভারত নিজেদের রাস্তা কঠিন করে ফেলেছে এবং ৭৬ রানের বিশাল ব্যবধানে হারের ফলে নেট রান রেটের দিক থেকেও অনেকটাই পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া (T20 World Cup)।


