Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমান সমাজে পেশাগত টানাপোড়েন, পারিবারিক দ্বন্দ্ব, আর প্রতিদিনের ইঁদুরদৌড়ে মানসিক অবসাদ(Depression) যেন অজান্তেই আমাদের জীবনের সঙ্গী হয়ে উঠছে। শুধুমাত্র প্রাপ্তবয়স্কই নন, কমবয়সিদের মধ্যেও উদ্বেগ ও মানসিক চাপ ক্রমশ বাড়ছে। অনেক সময় খুব কাছের কেউ অবসাদে ভুগলেও আমরা বুঝতে পারি না বা কীভাবে তাকে সাহায্য করব, সেই পথও খুঁজে পাই না। এমন পরিস্থিতিতে কী করণীয়? মনোরোগ বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ কিন্তু কার্যকরী অভ্যাস মানলেই পরিস্থিতির অনেকটা উন্নতি সম্ভব।
খোলামেলা আড্ডা দিন(Depression)
মন ভাল রাখতে হলে প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা বলাটা খুব দরকার। শুধুমাত্র উপদেশ নয়, দরকার হলে পুরনো দিনের মতো খেলাধুলা, হাসি-ঠাট্টায় মেতে উঠুন। এতে মানসিক চাপ(Depression)অনেকটা হালকা হয়।
বই হোক সঙ্গী(Depression)
ভাল বই মানসিক শান্তির অন্যতম উৎস। যার সঙ্গে আপনি সময় কাটাচ্ছেন, তার পছন্দের বিষয় জেনে বই উপহার দিন। বই নিয়ে আলোচনা করুন, এতে মানসিকভাবে(Depression) তিনি উপকৃত হবেন।

পুরনো শখে ফিরুন
ছবি আঁকা, গান শোনা, কবিতা লেখা বা বাগান করা— যা কিছু একসময় ভাল লাগত, সেই অভ্যেসগুলো আবার ফিরিয়ে আনুন। সৃজনশীল কাজে যুক্ত থাকলে অবসাদ অনেকটাই দূরে থাকে।
আরও পড়ুন: Dates vs Dark Chocolate: ডার্ক চকোলেট না খেজুর, কোনটা বেশি উপকারী আপনার শরীরের জন্য?
বয়স্কদের দিন সমাজের সঙ্গে যুক্ত থাকার সুযোগ(Depression)
বয়স্করা অনেক সময় একাকীত্বে ভোগেন। তাঁদের সামাজিক কাজকর্মে যুক্ত করতে পারলে মানসিক অবসাদ অনেকটাই কমে। দরকার হলে বেড়াতে নিয়ে যান, পুরনো দিনের স্মৃতিতে ভাসতে দিন।

কাছের মানুষের একাকীত্ব কাটান
যিনি মানসিক অবসাদে ভুগছেন, তাঁকে কখনওই একা ছেড়ে দেবেন না। তাঁর পছন্দের খাবার রান্না করুন, প্রিয় সিনেমা বা গান চালিয়ে দিন, আড্ডার আয়োজন করুন।
আরও পড়ুন: Monsoon Health Tips: বৃষ্টির দিনে সুস্থ থাকার সহজ টিপস, নজর দিন এই ৫ অভ্যাসে
শোনার মানুষ হয়ে উঠুন(Depression)
সব সময় পরামর্শ না দিয়ে, কখনও শুধু শুনুন। খারাপ লাগা, কষ্টের কথা মন দিয়ে শুনলে তিনিও বুঝবেন কেউ তাঁর পাশে আছেন। এই বিশ্বাসই অনেকটা ভরসা দেয়।
হাঁটা– সহজ কিন্তু শক্তিশালী থেরাপি
ভোরবেলা খালি পায়ে ঘাসে হাঁটার অভ্যাস তৈরি করুন। প্রকৃতির সংস্পর্শে মনের উপর এক ধরনের ইতিবাচক প্রভাব পড়ে। শরীর ও মন—দু’টিই ভাল থাকে।


