Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লঙ্কা কাটার সময় বা বাটার পর অনেকেই হাত জ্বলার(Chilli Burns)সমস্যায় পড়েন। এমনকি কখনও ভুল করে সেই হাত চোখে-মুখে লাগলে জ্বালা সহ্য করার মতো থাকে না। এই সমস্যার মূল কারণ হল ক্যাপসাইসিন (Capsaicin)। এটি লঙ্কায় থাকা একটি রাসায়নিক উপাদান, যা লঙ্কাকে ঝাল করে তোলে। বাটার বা কাটার সময় এটি লঙ্কা থেকে নির্গত হয়ে হাতে লাগে, ফলে শুরু হয় প্রচণ্ড জ্বালা ও অস্বস্তি। কিন্তু কী ভাবে করবেন এমন জ্বালার উপশম? জানুন ঘরোয়া প্রতিকার
বরফ জল ও দুধের সংমিশ্রণ(Chilli Burns)
প্রথমেই হাত বরফ জলে চুবিয়ে দিন। সেই জলে অল্প পরিমাণে দুধ অথবা টক দই মিশিয়ে দিন। দুধ বা দইয়ের ল্যাকটোজ ক্যাপসাইসিনের প্রভাব কমাতে সাহায্য করে। ১০-১৫ মিনিট হাত ভিজিয়ে রাখলে আরাম মিলবে।
নারকেল তেল বা সর্ষের তেল মাখুন(Chilli Burns)
জল দিয়ে হাত ধুলেও জ্বালা(Chilli Burns) না কমলে, হাতে নারকেল তেল বা সর্ষের তেল লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিন। এরপর সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে ফেলুন। ঈষদুষ্ণ জল ব্যবহার করলে আরও ভাল ফল পাওয়া যাবে।

লেবু ও নুনের মিশ্রণ
হাতে পাতিলেবুর রস ও নুন মিশিয়ে ভালভাবে ঘষে নিন। এই মিশ্রণ ক্যাপসাইসিন ভেঙে দেয় এবং জ্বালা কমায়। ঘষে নেওয়ার পর হাত ধুয়ে ফেলুন।
আরও পড়ুন: Soshar Torkari: জ্বরের মুখে শশার তরকারি, খেলে ভালো লাগবেই!
সরাসরি বরফ ঘষে নিন(Chilli Burns)
সাবান দিয়ে হাত ধোওয়ার পর হাতে বরফ ঘষে নিন। ঠান্ডা বরফ জ্বালা(Chilli Burns) হ্রাস করতে সাহায্য করে।

হাত যাতে জ্বালার কষ্টে না পড়ে, বরং শুরুতেই সতর্ক থাকলে সমস্যা এড়ানো সম্ভব। নিচের কিছু উপায় মেনে চললে ঝামেলা এড়ানো যাবে:
হ্যান্ড গ্লাভস পরুন(Chilli Burns)
লঙ্কা কাটার বা বাটার সময় বার্মার দস্তানা বা হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন। এতে ক্যাপসাইসিন সরাসরি ত্বকের সংস্পর্শে আসবে না।
আরও পড়ুন: 10 August Horoscope: কেমন কাটবে আজ রবিবার? জানুন রাশিফল…
তেল লাগিয়ে কাজ করুন
লঙ্কা হাতে নেওয়ার আগে সামান্য নারকেল বা সর্ষের তেল হাতের তালুতে লাগিয়ে নিন। এতে লঙ্কার রস সরাসরি ত্বকে আটকে থাকবে না।
চোখ-মুখে হাত লাগাবেন না
লঙ্কা কাটার পর সেই হাত চোখে বা মুখে ভুলেও দেবেন না। এতে চরম জ্বালা ও অস্বস্তি হতে পারে।


