Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজকাল প্রায় প্রত্যেকেই কোনও না কোনও সময়ে চশমা(Spectacle)পরছেন। কারণ দীর্ঘক্ষণ কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল স্ক্রিনে চোখ রাখার ফলে অনেকেরই দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। আর নিয়মিত চশমা পরার ফলে নাকের দু’পাশে থেকে যায় মোটা ও গাঢ় দাগ। দেখতে যেমন খারাপ লাগে, তেমনই আত্মবিশ্বাসও কমে যায় অনেকের।
সমস্যার মূল কারণ কী?(Spectacle)
চশমা(Spectacle) পরার সময় ফ্রেমের চাপে নাকের পাশে চাপ পড়ে। সময়ের সাথে সাথে সেই অংশে ঘষা লাগতে লাগতে গাঢ় দাগ পড়ে যায়। যাঁরা দিনে দীর্ঘ সময় ধরে চশমা পরেন, তাঁদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। তবে চিন্তার কোনও কারণ নেই। কয়েকটি সহজ ও প্রাকৃতিক উপায়েই দূর করা সম্ভব এই দাগ। কারণ কয়েকটি সহজ টোটকা কাজে লাগাতে পারলেই ওই দাগ হবে ভ্যানিশ।

অ্যালোভেরা জেল(Spectacle)
নিয়মিত চশমা(Spectacle) পরে নাকের দুই পাশে যে দাগ হয়ে যায়, তা তুলতে বেশ কার্যকরী অ্যালোভেরা জেল। তাই দাগ হওয়া জায়গায় যদি অল্প টাটকা অ্যালোভেরা জেল লাগাবেন, সেই দাগ দূর হয়ে যাবে।

শসার রস
শসার উপকারিতা বিরাট। রোজ যে ব্যক্তিরা চশমা পরেন, তাঁদের নাকের দু’পাশে দাগ হয়ে যায়। তাঁরা যদি সেই স্থানে শসার রস লাগান, তা হলে আস্তে আস্তে সেই দাগ কমে যাবে।
আরও পড়ুন: Mutual Fund: দীর্ঘমেয়াদে চমকপ্রদ রিটার্ন! কোন মিউচুয়াল ফান্ড ভালো?
আলুর রস(Spectacle)
প্রথমে আলু ছোটো ছোটো করে কাটতে হবে। তারপর তা থেঁতো করতে হবে। সেখান থেকে রস বের করে নাকের দুই পাশে লাগাতে হবে। এই রস মিনিট দশেক লাগিয়ে রেখে ধুয়ে নিতে হবে।
মধু
যে কোনও দাগ কমাতে মধু বিরাট কার্যকরী। যদি কোনও ব্যক্তির চশমা পরার ফলে নাকের দুই দিকে মোটা দাগ হয়েছে, তাঁর উচিত সেখানে মধু লাগানো। তা হলে ধীরে ধীরে দাগ কমে যাবে।
আরও পড়ুন: Daily Horoscope: কর্মফল থেকে নিস্তার নেই, জানুন গ্রহরাজের কৃপার হাত আজ কাদের মাথায়?
কাঠবাদামের তেল
রেগুলার চশমা পরতে পরতে কারণে নাকের দুই দিকে দাগ হওয়া খুব অস্বাভাবিক নয়। সেই দাহ তুলতে সাহায্য করে কাঠবাদামের তেল। রোজ রাতে ঘুমনোর আগে এক মাস কাঠবাদামেপ তেল লাগাতে পারলে ভাল লাভ হবে।


