Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে শেষ পর্যন্ত সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন, দলের সঙ্গে হুমায়ুন কবীরের আর কোনও সম্পর্ক নেই। শুক্রবার দল ছাড়বেন, ২২ তারিখ নিজের দলের পথচলা শুরু জানালেন হুমায়ুন কবীর(Humayun)।
বিজেপির কথাতেই চলছেন হুমায়ুন: ফিরহাদ (Humayun)
হুমায়ুনের সাসপেনশনের কথা ঘোষণা করতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন বিজেপির কথাতেই চলছেন ভরতপুরের বিধায়ক। বিজেপির হয়ে মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছেন হুমায়ুন, এমনই অভিযোগ করেন ফিরহাদ। তিনি আরও বলেন, “হঠাৎ কেন তিনি বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির উদ্যোগ নিলেন? ভরতপুরের বিধায়ক হয়ে বেলডাঙায় মসজিদ নির্মাণের উদ্যোগ কেন? কারণ সেখানে আগে থেকেই কমিউনাল টেনশন আছে। বিজেপিকে সুবিধা করে দিতেই এই কাজ।” ফিরহাদ এদিন সাফ জানিয়ে দেন, এখন থেকে দলের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ থাকবে না।
হুমায়ুনের পাল্টা তোপ (Humayun)
এদিকে সাসপেনশনের খবর প্রকাশ্যে আসতেই পাল্টা তোপ দাগেন হুমায়ুন কবীর। এর আগে মুখ্যমন্ত্রীর ডাকে বহরমপুরে তাঁর সভাস্থ্লে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু সাসপেনশনের খবর পেয়ে সেই স্থল তড়িঘড়ি ছাড়েন হুমায়ুন কবীর। তাঁর দাবি, “এর আগেও আমাকে বিনা নোটিসে সাসপেন্ড করা হয়েছিল। এবারও তাই। কালকেই আমি পদত্যাগ করব।” তিনি আরও বলেন, “২২ তারিখে আমি নিজের দল শুরু করব। আগামী বিধানসভা নির্বাচনে ১৩৫টি আসনে প্রার্থী দেব।” তৃণমূলের সাসপেনশন, বিজেপির প্রভাবের অভিযোগ, আর হুমায়ুনের পাল্টা দল ঘোষণা, সব মিলিয়ে মুর্শিদাবাদের রাজনীতি এখন তীব্র চাঞ্চল্যের কেন্দ্রে।



