Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে রান আউট মেনে নিতে পারেননি পাক অধিনায়ক আর তাই মাঠেই তাঁর ক্ষোভ প্রকাশ করেন (ICC)।
বিতর্কের মাঝে এবার শাস্তির কোপ (ICC)
বিতর্ক যেন কিছুতেই পাকিস্তানের পিছু ছাড়ে না। পাকিস্তান বিতর্কে জড়ায় নাকি বিতর্ক পাকিস্তানকে সেটা এখন বোঝা মুশকিল। বাংলাদেশের সাথে একদিনের সিরিজ খেলতে গিয়েও বিতর্কে পাকিস্তান। বাংলাদেশের সাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বিতর্কিত রান আউট হন সলমন আঘা। মাঠেই নিজের ক্ষোভ প্রকাশ ওরেন পাক অধিনায়ক। তিনি বাংলাদেশের স্পোর্টসম্যান স্পিরিট নিয়েও প্রশ্ন তোলেন। তবে এরপর বাংলাদেশের লিটন দাস আবার পাল্টা আক্রমণ করেন পাকিস্তানকে। এর মধ্যেই এবার আইসিসি-র শাস্তির মুখে পাকিস্তানের অধিনায়ক (ICC)।
মিরাজ তাঁকে রান আউট করার পর প্রথমে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। এরপর ক্ষুদ্ধ হয়ে মাঠেই গ্লাভস এবং হেলমেট ছুঁড়ে ফেলেন। পরে প্যাভিলিয়ান যাওয়ার পথে সেগুলো নিয়ে যাওয়ার সময় আবার সেগুলো ছুঁড়ে ফেলেন।

তাই ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গের অভিযোগে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে সতর্ক করেছে আইসিসি। এর পাশাপাশি তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে এই আচরণের পর।

আরও পড়ুন: BJP: চিকেন প্যাটিসে মারধর, মোদির ব্রিগেড সভার মেন্যু মাংস-ভাত!
ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ পাকিস্তান দলের অধিনায়কের এই আচরণকে লেভেল-১ অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। এটি আইসিসি-র কোড অব কন্ডাক্টের ২.২ নম্বর ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা মাঠের অপব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ বলে ধরা হয়। তবে সলমনের বিরুদ্ধে আগে এমন কোনও আচরণের রেকর্ড নেই আর সেই বিষয়টা বিবেচনা করে তাঁকে শুধুমাত্র সতর্ক করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে (ICC)।


