Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে পাকিস্তান সরকারিভাবে অভিযোগ জানায় আইসিসির কাছে। সেই অভিযোগের ভিত্তিতে শুনানিতে সূর্যকুমার যাদবকে উপস্থিত হতে হয়েছিল (ICC)। ফাইনালের আগে ভারত-পাকিস্তানের মধ্যে আরও উত্তেজনা বাড়ছে।
রাজনৈতিক মন্তব্যের উপর নিষেধাজ্ঞা (ICC)
এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হারতে হয় পাকিস্তান দলকে। পাকিস্তানকে হারানোর পর নিজেদের সাফল্য ভারতীয় সেনাদের উৎসর্গ করেন সূর্যকুমার এবং পেহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের পাশে থাকার বার্তা দেন তিনি। যার পরে সূর্যকুমারের বিরুদ্ধে আইসিসির কাছে সরকারিভাবে অভিযোগ জানায় পাকিস্তান। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সেই অভিযোগের ভিত্তিতে শুনানিও করেন (ICC)।
সূত্রের খবর সেই শুনানিতে ভারতীয় দলের অধিনায়ককে কোনোরকম রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর জরিমানা করা হতে পারে সূর্যকুমারের। সূর্যকুমারের পাশাপাশি এইদিন হ্যারিস রউফ ও সাহিবজাদা ফারহানকেও শুনানির মুখোমুখি হতে হয়েছে।
হ্যারিস রউফকে ভারত বনাম পাকিস্তান সুপার ফোর ম্যাচে উস্কানিমূলক অঙ্গভঙ্গির জন্য ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফারহান শুনানিতে জানান তার উদযাপন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি ও বিরাট কোহলিরও উদাহরণও টেনে আনেন তিনি। সূত্রের খবর তার ম্যাচ ফি কাটা হতে পারে তবে নিষেধাজ্ঞার কোনও খবর এখনও জানা যায় নি।

আরও পড়ুন: Ladakh Unrest : লেহতে “উসকানিমূলক মন্তব্য”-এর জেরে অশান্তি! গ্রেপ্তার হলেন সোনম ওয়াংচুক
‘নো হ্যান্ডশেক’ ঘটনার জেরে পাকিস্তান এশিয়া কাপ বয়কটেরও ডাক দেয়। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দেরিতে মাঠে নাম দল। যে কারণে প্রায় এক ঘন্টা দেরিতে শুরু হয় খেলা। এরপরে সুপার ফোরের ম্যাচেও আরেকবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। সেই ম্যাচেও ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তান দলকে।
এখন ক্রিকেটবিশ্ব তাকিয়ে আছে এশিয়া কাপের ফাইনালের দিকে। এই প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে দেখা যাবে ভারত ও পাকিস্তানকে। তার আগে বিতর্ক বেড়েই চলেছে ক্রমাগত। এখন দেখার সেদিনের খেলায় আবার নতুন করে কোনও বিতর্কের সৃষ্টি হয় নাকি সেখানেই ইতি হয় সব বিতর্কের (ICC)।


