Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার ICC-এর পক্ষ থেকে মেয়েদের ODI বিশ্বকাপের টিম অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়েছে আর সেখানে নাম নেই ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের (ICC)।
প্রথম একাদশে বাদ হরমনপ্রীত (ICC)
তাঁর হাত ধরেই এসেছে ভারতের মহিলা দলের প্রথম বিশ্বকাপ। স্বপ্নপূরণ হয়েছে ভারতের। তবুও টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা পাননি ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। মঙ্গলবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের টিম অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়েছে। সেই একাদশে রয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগেস এবং দীপ্তি শর্মা। অধিনায়ক হিসেবে দলে রয়েছেন আফ্রিকার ক্রিকেটার লরা উলভার্ট (ICC)।
এই সেরা একাদশে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার তিনজন করে ক্রিকেটার রয়েছেন। ভারতের হয়ে দলে জায়গা পেয়েছেন স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগেস এবং দীপ্তি শর্মা। ভারতের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন স্মৃতি মান্ধানা। নয় ইনিংসে তিনি করেছেন ৪৩৪ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে জেমিমা ভারতের ফাইনালের রাস্তা প্রশস্ত করেছিলেন। ২১৫ রান এবং ২২ উইকেট নেওয়ায় স্বাভাবিক ভাবেই দলে রয়েছেন দীপ্তি শর্মা।

দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লরা উলভার্ট বিশ্বকাপের সর্বোচ্চ রানপ্রাপক হয়েছেন। দলে জায়গা পেয়েছেন তিনি। প্রোটিয়াদের মধ্যে মারিজানে কাপ আর নাদিন ডে ক্লার্কও রয়েছেন এই একাদশে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড এবং অ্যালানা কিং।

ইংল্যান্ড টিম থেকে শুধুমাত্র সোফি একেলস্টোন আছেন এই দলে। তবে আরও একটি চমক রয়েছে। রিচা ঘোষের পরিবর্তে উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের সিদ্রা নওয়াজ। দল একটাও ম্যাচ জেতেনি গ্রুপ পর্বে। তবে তিনটি ক্যাচ ও চারটি স্টাম্পিং করে নজর কেড়েছেন পাকিস্তানের সিদ্রা নওয়াজ (ICC)।
ICC উইমেন্স ওয়ার্ল্ড কাপ টিম অফ দ্য টুর্নামেন্ট
স্মৃতি মান্ধানা, লরা উলভার্ট, জেমিমা রদ্রিগেস, মারিজানে কাপ, অ্যাশলে গার্ডনার, দীপ্তি শর্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডে ক্লার্ক, সিদ্রা নওয়াজ, অ্যালানা কিং, সোফি একেলস্টোন
১২তম সদস্য: ন্যাট শিভার-ব্রান্ট


