Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: একসময় বিদেশে উচ্চশিক্ষা আর মোটা (IIT Baba) বেতনের চাকরি-সবই ছিল তাঁর জীবনে। কিন্তু সেই জীবন ছেড়ে আধ্যাত্মিকতার পথে হাঁটতে শুরু করেছিলেন অভয় সিংহ, যিনি ‘আইআইটি বাবা’ নামেই বেশি পরিচিত। এবার জীবনে নতুন মোড় নিলেন তিনি। সন্ন্যাসের পথ ছেড়ে সংসার জীবন বেছে নিয়ে বিয়ে করলেন এক ইঞ্জিনিয়ার তরুণীকে।
শিবরাত্রির দিন গাঁটছড়া (IIT Baba)
জানা গিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন (IIT Baba) হিমাচল প্রদেশে প্রতীকা নামে এক তরুণীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভয়। এরপর ১৯ ফেব্রুয়ারি কোর্ট ম্যারেজও সম্পন্ন হয়। এতদিন বিষয়টি সামনে না এলেও সম্প্রতি স্ত্রীকে নিয়ে নিজের হরিয়ানার বাড়িতে ফেরার পরই খবরটি ছড়িয়ে পড়ে।

পরিচয় থেকে প্রেম
অভয় ও প্রতীকার পরিচয় বছরখানেক আগে। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়। প্রতীকার কথায়, অভয়ের সরল জীবনযাপন এবং সত্যের পথে চলার ইচ্ছাই তাঁকে আকৃষ্ট করেছে। অন্যদিকে, অভয়ও জানিয়েছেন, তাঁরা ভবিষ্যতে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান যেখানে আধুনিক শিক্ষার সঙ্গে আধ্যাত্মিকতার মিল থাকবে।

আরও পড়ুন: Modi in WB: নজরে নবান্নের চোদ্দ তলা, বঙ্গে টানা প্রচারে মোদি!
অভয়ের পরিবারও নতুন বউমাকে সাদরে গ্রহণ করেছে। নিয়ম মেনে ঘরে তোলা, আরতি, মিষ্টিমুখ-সব মিলিয়ে আনন্দের পরিবেশ তৈরি হয়। আত্মীয়-পরিজনরাও নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন। উল্লেখ্য, হরিয়ানার বাসিন্দা অভয় আইআইটি বম্বে থেকে পড়াশোনা শেষ করে কানাডায় চাকরি করতেন। তবে মানসিক অশান্তি থেকেই তিনি আধ্যাত্মিকতার পথে যান এবং মহাকুম্ভ থেকে ‘আইআইটি বাবা’ হিসেবে পরিচিতি পান। তাঁর জীবনে নানা বিতর্ক থাকলেও, এবার নতুন করে সংসার শুরু করলেন তিনি।


