Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জেলবন্দি অবস্থায় প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান- (Imran Khan) এর শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর জানতে ও উপযুক্ত চিকিৎসার দাবিতে ক্রিকেট বিশ্বের একাধিক কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক চিঠি দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সুনীল গাভাসকর, কপিল দেব, ক্লাইভ লয়েড, অ্যালান বর্ডার, স্টিভ ওয়া ও ইয়ান চ্যাপেল-সহ মোট ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক নেতা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে পাকিস্তানের সুপ্রিম কোর্ট বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয়।
ইমরানের চোখের বিস্তারিত পরীক্ষা (Imran Khan)
রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে গিয়ে ৭৩ বছর (Imran Khan) বয়সি ইমরানের চোখের বিস্তারিত পরীক্ষা করে চিকিৎসক দল। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, চশমা ছাড়া তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি ছিল ৬/২৪, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। বাঁ চোখে দৃষ্টি ছিল ৬/৯। তবে চশমা ব্যবহারের পর পরিস্থিতির উন্নতি হয়-ডান চোখে ৬/৯ (আংশিক) এবং বাঁ চোখে ৬/৬, যা স্বাভাবিক দৃষ্টিশক্তি হিসেবে বিবেচিত।

আপাতত স্থিতিশীল
বিশেষজ্ঞদের পরীক্ষায় দেখা যায়, চোখের সামনের অংশ আপাতত স্থিতিশীল। কর্নিয়া স্বচ্ছ এবং প্রদাহের লক্ষণ নেই। কিন্তু ডান চোখের রেটিনায় কিছু জটিলতা ধরা পড়েছে। মাঝারি মাত্রার রক্তক্ষরণ এবং ‘কটন উল স্পট’-এর উপস্থিতি রক্তপ্রবাহে সমস্যার ইঙ্গিত দিচ্ছে। ভিট্রিয়াস অংশে সামান্য অস্বচ্ছতাও লক্ষ্য করা গেছে। তবে আশার খবর, ম্যাকুলার ফোলাভাব কমার প্রবণতা দেখা যাচ্ছে।
আরও পড়ুন: Language Movement Day: শহিদ মিনারে মধ্যরাতের শ্রদ্ধাঞ্জলি, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক
অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি (ওসিটি) পরীক্ষায় ডান চোখের সেন্ট্রাল ম্যাকুলার থিকনেস ৫৫০ মাইক্রন থেকে কমে ৩৫০ মাইক্রনে নেমেছে, যা ধীরে ধীরে আরোগ্যের ইঙ্গিত বহন করে। চিকিৎসকদের মতে, নিয়মিত পর্যবেক্ষণ ও ধারাবাহিক চিকিৎসা অব্যাহত রাখাই এখন সবচেয়ে জরুরি।


