Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: উজেরউল্লাহ নিয়াজাই ও ফয়সল শিনোজাডার সেঞ্চুরির উপর ভর করে আফগানিস্তান ৩১০ রান করে ভারতের বিরুদ্ধে (IND U19)।
বড় রানের টার্গেটে ছন্দে ভারতীয় দল (IND U19)
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আফগানিস্তান রয়েছে দুরন্ত ফর্মে। প্রথম সেমি ফাইনালে বড় রানের টার্গেট দিলো ভারতকে। দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরিতে ভোর করে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় রান স্কোরবোর্ডে তুললো আফগানিস্তান। চাপের মুখে উজেরউল্লাহ নিয়াজাই ও ফয়সল শিনোজাডার সেঞ্চুরি করে প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন বিশ্ব ক্রিকেট জগতে (IND U19)।
১৮ বছর বয়সি উজেরউল্লাহ নিয়াজাই সেঞ্চুরি করেন মাত্র ৮৫ বলে। ভারতের বোলিংকে সামলালেন দক্ষ হাতে। যে বল ছাড়ার সেই বল ছাড়লেন, স্ট্রাইক রোটেট করলেন। বড় শটের জন্য অপেক্ষা করলেন খারাপ বলের জন্য। সব মিলিয়ে বিশ্ব মঞ্চে নিজের দক্ষতার প্রমাণ দিলেন তিনি। ৮৬ বলে ১০১ করে আউট হন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও ২টি ছয়।

১৭ বছর বয়সি ফয়সল ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করে আসছেন। উঠতি আফগান ক্রিকেটারদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন এই তরুণ প্রতিভা। সেমি ফাইনালেও তিনি দক্ষ হাতে দলের গুরুদায়িত্ব সামলালেন। বিশ্বকাপের নকআউট স্টেজে তিনি আগেই সেঞ্চুরি করেছিলেন এ বার বিশ্বাকপেও করলেন সেঞ্চুরি করলেন। ৯৩ বলে ১১০ রান করেন দীপেশ দেবেন্দ্রর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ১৫টি চার। ভারতীয় বোলারদের মধ্যে দেবেন্দ্রন ও কনিষ্ক চোহান ২টি করে উইকেট নেন (IND U19)।

আরও পড়ুন: Bharti Singh: দ্বিতীয় সন্তানের পরেই তৃতীয় বেবির পরিকল্পনা!
ব্যাট করতে নেমে সবার নজর ছিল বৈভব সূর্যবংশীর দিকে। বড় রান তাড়া করতে নেমে নিজস্ব বিধ্বংসী ভঙ্গিতে শুরু করেন ভারতের এই তরুণ প্রতিভা। ব্যাট হাতে বরাবরের মতো এই ম্যাচেও ঝড় তুললেন তিনি। এই রান তাড়া করে জিততে পারলে ফাইনালের টিকিট কনফার্ম হবে ভারতের।
২৪ বলে হাফ সেঞ্চুরি করেন এই বিস্ময় বালক। ৬ মেরে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বৈভব। ৩৩ বলে ৬৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে আউট হন সূর্যবংশী। তাঁর ইনিংসে রয়েছে ৯টি বাউন্ডারি ও ৪টি ছয়। ভারতীয় দলের আরেক ওপেনার অ্যারন জর্জ নিজের অর্ধশতরান পূরণ করে লড়াই চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আয়ুষ মাত্রে ৫৯ বলে ৬২ রান করে আউট হন তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার ও ৪টি ছয়। এখন সমর্থকদের একটাই প্রার্থনা যাতে আফগানদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় ভারতের ছোটদের দল (IND U19)।


