Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানে নিজেদের ইনিংস শেষ করে ভারত (Ind vs Aus)।
সম্মানরক্ষার স্কোর ভারতের (Ind vs Aus)
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল কিন্তু বাকি দুই ম্যাচে একদমই ছন্দে পাওয়া যায়নি শুভমন গিলকে। সূত্রের খবর অনুযায়ী তাতে যথেষ্ট অসন্তুষ্ট কোচ গম্ভীর চতুর্থ টি-টোয়েন্টির শুরুতে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেনকে নিয়ে আলাদা ক্লাসও করান আর যার ফলস্বরূক আজকের ৩৯ বলের ৪৬ রান। খাতায়-কলমে ভারতের সর্বোচ্চ স্কোরার তিনি (Ind vs Aus)।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রতোহ্মে ব্যাট করতে নেমে যদিও আজ শুরুটা ভাল করে ভারত। হাফ সেঞ্চুরি পার করল শুবমান গিল ও অভিষেক শর্মার জুটি। তারপর ২১ বলে ২৮ করে ফিরে যান অভিষেক শর্মা। তবে অবাক করার মতো বিষয় ছিল আজ তিন নম্বরে ব্যাট করতে নামেন সূর্যকুমার বা তিলক বর্মা নন। তিন নম্বরে ব্যাট করতে নামলেন শিবম দুবে। নাথান এলিসের বলে বোল্ড হয়ে যান শিবম দুবে। একটি চার, একটি ছয়ের হাত ধরে ১৮ বলে ২২ করে সাজঘরে ফেরেন তিনি।
সূর্যকুমার যাদব ১০ বলে ২০ করলেন বটে। কিন্তু কেউই বেশিক্ষণ টিকলেন না। আবার গিল আউট হওয়ার পরও কম সময়ে কেউ রানের গতি বাড়াতে পারলেন না। সব মিলিয়ে ভারতের ইনিংস শেষ হয়ে গেল ৮ উইকেটে ১৬৭ রানে। শেষদিকে অক্ষর প্যাটেল ১১ বলে ২১ রান না করলে সেটাও হত না।

আরও পড়ুন: Richa Ghosh: বিশ্বজয়ী রিচাকে বিশেষ সম্মান জানাতে চলেছে সিএবি
তবে এখানে বলে রাখা দরকার, গোল্ড কোস্টের এই পিচের গতি অস্ট্রেলিয়ার অন্যান্য মাঠের তুলনায় কম। বল অনেক সময় ব্যাটে আসতে সমস্যা হচ্ছে। ফলে, ভারতের এই রানটা একেবারে খুব কম নয়। বিপক্ষকেও কিছুটা বেগ পেতে হবে ব্যাট করতে। ভারতীয় স্পিনাররা সঠিক পরিকল্পনা করে বল করতে পারলে এই রানেও লড়াই করা সম্ভব। অন্তত অ্যাডাম জাম্পা (৩-৪৫), নাথান এলিসরা (৩-২১) দেখিয়ে দিয়েছেন কম গতিতে ভালো মিশ্রণে বল করতে পারলে সাফল্য আসবে (Ind vs Aus)।


