Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সেমিফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠলেন ভারতীয় ব্যাটাররা তবে এই ম্যাচেও ব্যর্থ অভিষেক (IND vs ENG)।
রানের পাহাড়ে ভারত (IND vs ENG)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে নামার আগে অভিষেক শর্মার ফর্ম নিয়ে জোরদার চর্চা চলছিল। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে তিনি কি এই গুরুত্বপূর্ণ ম্যাচে ফর্মে ফিরতে পারবেন? না! আরেকবার হতাশ হতে হলো ভারতীয় সমর্থকদের। একদিকে যেমন ১৫ রানের মাথায় জীবনদান পেয়ে বড় রানের ইনিংস খেললেন সঞ্জু তেমনই আবারও স্পিনের বিরুদ্ধেই নিজের উইকেট দিয়ে এলেন অভিষেক। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের স্কোর ৭ উইকেটের বিনিময়ে ২৫৩ (IND vs ENG)।
সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেন সঞ্জু স্যামসন। এই ম্যাচে সুযোগ ছিল অভিষেকের ঘুরে দাঁড়ানোর কিন্তু সেগুড়ে বালি। সেই অফ স্পিনারের সামনে পরাস্ত হলেও অভিষেক। বড় শট খেলার পর সেই তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তিনি। অন্যদিকে ১৫ রানের থাকা সঞ্জুর ক্যাচ ফেলে ইংল্যান্ড। যার খেসারত দিতে হলো ইংল্যান্ডের বোলারদের। একের পর এক বড় শটে বোলারদের লাইন লেংথ বিগড়ে দিলেন এই তারকা ব্যাটার (IND vs ENG)।

আরও পড়ুন: CV Ananda Bose: ভোটের আগেই রাজ্যপালের পদত্যাগ!
প্রথম উইকেটের পর নামেন ঈশান কিষাণ। তিনিও সঞ্জুর সঙ্গে যোগ্য সঙ্গ দিতে থাকেন। ঈশানের এই ইনিংস তাঁর অহংকার হয়ে থাকবে। ৩৯ রানের ক্যামিও ইনিংস ভারতের ভিত আরও শক্ত করতে সাহায্য করে। ২০ রানে প্রথম উইকেট পড়া দল দ্বিতীয় উইকেটে তুলল ১১৭। জুটিতে ৯৭। ম্যাচের দেওয়াল লিখন লিখে দিয়েছেন সঞ্জু আর ঈশান।

অন্যদিকে সঞ্জু নিজের টপ গিয়ার ধরে ফেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচেই তিনি হুঙ্কার দিয়েছিলেন। এই ম্যাচেও সেই আগ্রাসন দেখা গেল তাঁর ব্যাটিংয়ে। একের পর এক বল ফেলতে থাকলেন বাউন্ডারি লাইনের বাইরে। লং অন, লং অফ, লফটেড শটে সঞ্জু তখন মুম্বইয়ের আকাশে এক ঝড়ের নাম। আর সেই ঝড়ে বাজ বল ক্রিকেট অতল সমুদ্রে। ৪২ বলে ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হয়ে ফেরেন তিনি। তাঁর ইনিংস সাজানো রয়েছে ৭টি ছয় ও ৮টি চার দিয়ে।

তবে এই ম্যাচেও ব্যর্থ হলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার। ৬ বলে ১১ রান করে আউট হন তিনি। তবে দিন আগে নামার সুযোগ পান শিবম দুবে আর সেই সুযোগ তিনি কাজে লাগান ভাল ভাবে। ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন এই গুরুত্বপূর্ণ ম্যাচে। হার্দিক পান্ডিয়া ২৭ এবং তিলক বর্মা ২১ রানের ইনিংস খেলেন। সব মিলিয়ে ভারতের স্কোর বোর্ডে তখন জ্বলজ্বল করছে ২৫৩ রান। এখন ভারতীয় বোলারদের পরীক্ষা। তাঁরা এই ম্যাচে জ্বলে উঠলেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে নামবেন সঞ্জু, ঈশানরা।
এই দিন মাঠে খেলা দেখতে উপস্থিত ছিলেন ভারতের দুই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং ধোনি। এই দুজনের সময়েই ভারত একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এখন ভারতের লক্ষ্য থাকবে বিশ্বকাপের খেতাব ধরে রাখার (IND vs ENG)।


