Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও জয় ভারতীয় শিবিরের (Ind vs NZ)।
দ্বিতীয় ম্যাচেও জয় ভারতের (Ind vs NZ)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর এখন ভারতের লক্ষ্য সিরিজ জয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সেরে নিতে চাইবে ভারতীয় শিবির। দ্বিতীয় ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সূর্যকুমার যাদব (Ind vs NZ)।
ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে নিউ জিল্যান্ড দল। ওপেনিং জুটিতে ৪১ রান তোলে নিউ জিল্যান্ড শিবির। নিউ জিল্যান্ড শিবিরে প্রথম ধাক্কা আসে হর্ষিত রানের বলে। তিনি নিউ জিল্যান্ড ওপেনার কনওয়েকে ফেরান ১৯ রানে। এরপরেই উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। তাঁর বলে ২৪ রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন টিম সেইফার্ট। এরপর খেলার হাল ধরেন রাচিন রবীন্দ্র। তাঁর সাথে জুটি বেঁধে রান এগিয়ে নিয়ে যেতে থাকেন গ্লেন ফিলিপ্স।
গ্লেন ফিলিপ্স হাত খুলে আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেন নিজের ব্যাটিং। তবে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করার আগেই তাঁকে ফেরানোর কাজটা করেন কুলদীপ যাদব। ১৩ বলে ১৯ রান করেই ফিরতে হয় তাঁকে। তবে মিচেলের সাথে জুটি বেঁধে লড়াই চালিয়ে যান রাচিন রবীন্দ্র। সেই জুটি ভাঙার কাজ করেন শিবম দুবে। ১৮ রান করে ফিরতে হয় মিচেলকে। কুলদীপের বলে ৪৪ রান করে ফেরেন রাচিন। তাঁর ইনিংসে রয়েছে ৪টি ছয় ও ২টি চার। ২০ ওভার শেষে নিউ জিল্যান্ড ২০৯ রানের টার্গেট দেয়। ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। হার্দিক, বরুণ, হর্ষিত একটি করে উইকেট পেয়েছেন।
রান তাড়া করতে নেমে প্রথমেই দুই ওপেনার ফিরে যান ড্রেসিং রুমে। এই ম্যাচে রান পেলেন না অভিষেক শর্মা। ফিরতে হলো শূন্য হাতে। অন্যদিকে এই ম্যাচেও ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন। ৬ রানে আউট হন সঞ্জু (Ind vs NZ)।

আরও পড়ুন: Jessore Road: ১৫ কিলোমিটার দূরে হিয়ারিং সেন্টার, কার স্বার্থে এই নিয়ম?
দুই উইকেট পড়ার পরেও ভারতকে সমস্যার সম্মুখীন হতে হয়নি আর তার পিছনে রয়েছেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব। ঈশান কিষাণ দাপটের সঙ্গে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করেন। মাত্র ৩২ বলে তাঁর ৭৬ রান জয়ের ভিত গড়ে দেয়। অন্যদিকে আজ এই ম্যাচে দর্শকরা সাক্ষী থাকলো স্কাই হাই পারফরমেন্সের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় সমর্থকদের কাছে স্বস্তির। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আজ পুরোনো ছন্দে ধরা দিলেন সূর্যকুমার যাদব। একের পর এক নিজস্ব ভঙ্গিতে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে অপরাজিত থাকলেন ৮২ রানে। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার ও ৪টি ছয় (Ind vs NZ)।
সূর্যকুমারের সঙ্গে একই গিয়ারে যেন খেলা চালিয়ে গেলেন শিবম দুবে। তিনিও আজ রেয়াত করলেন না ব্ল্যাক ক্যাপ বোলারদের। ৩টি ছয় ও ১টি চারে ৩৬ রানের দাপুটে ইনিংস খেললেন তিনি। ব্যাটিং দাপটে ৭ উইকেটে ম্যাচ জিতে নিলো ভারত। আর একটি ম্যাচ জিতলেই সিরিজ ভারতের দখলে।


