Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ম্যাচের মাঝে ইনিংস ব্রেকে বিশেষ লেজার লাইট-শোর আয়োজন করা হয়েছিল CAB-র পক্ষ থেকে আর সেই নিয়েই প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা (Ind vs WI)।
ইডেনে লেজার-শো নিয়ে বিতর্ক (Ind vs WI)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার ভারতের ম্যাচ আয়োজনকে স্মরণীয় করে রাখতে চেয়েছিল CAB। দর্শকদের মন ভারনোর জন্য কোনও আয়োজনে খামতি রাখেনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। দর্শকরাও উপভোগ করলেন ইডেন ম্যাচ। ম্যাচের মাঝেও আয়োজন করা হয়েছিল তিন মিনিটের বিনোদনমূলক অনুষ্ঠান। যেখানে ব্যবস্থা করা হয়েছিল বিশেষ লেজার শো-এর। আর এতেই চটে লাল সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীর মতো ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মতে এতে ক্রিকেটাররা ফোকাস হারাতে পারেন (Ind vs WI)।
১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের স্কোর ছিল ৫৭-২ পাওয়ার প্লে-তে। ক্রিজে তখন ব্যাট করছেন তিলক বর্মা ও সঞ্জু স্যামসন। সেই সময় ভারতের ম্যাচ জয়ের আকাশে সিঁদুরে মেঘ। কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাওয়ার প্লে-র ওই ব্রেকেই আয়োজন করা হয়েছিল লেজ়ার লাইট-শো।

স্বাভাবিকভাবেই কমিয়ে ফেলা হয়েছিল স্টেডিয়ামের সমস্ত ফ্লাডলাইটের আলোর তীব্রতা। প্রায় তিন মিনিট ধরে চলে এই আলোর খেলা। শেষ হলে ফ্লাডলাইট জ্বালার পরে ম্যাচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় লাগে সঞ্জু, তিলকের। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীর মতো প্রাক্তনীরা (Ind vs WI)।

কমেন্ট্রিতে গাভাসকর স্পষ্ট বলেন, ‘ড্রিঙ্কস ব্রেকে আড়াই-তিন মিনিটের লেজার-শোর পরে খেলায় ফেরাটা কঠিন ব্যাটারদের পক্ষে। আলোর সঙ্গে মানিয়ে নেওয়া, অন্ধকারের পরে আবার উজ্জ্বল আলোর সঙ্গে চোখ সেট করাটা কঠিন। বিশ্বকাপের মাঝে লেজ়ার লাইট-শো চলছে, আড়াই মিনিটের জন্য এমন এন্টারটেনমেন্ট প্রয়োজন? IPL-এর মাঝে এ সব চলতে পারে। কিন্তু বিশ্বকাপের নক আউটে নয়।’
আরও পড়ুন: Sreemoyee Chattoraj: বিবাহবার্ষিকীতে রোম্যান্টিক চমক, কাঞ্চনের জন্য কী লিখলেন শ্রীময়ী?
একই সুর শোনা যায় রবি শাস্ত্রীর গলাতে। আলোর এমন পরিবর্তনের জন্য ফোকাস হারাতে পারতেন প্লেয়াররা, এমনটাই বক্তব্য তাঁরও। তিনি বলেন, ‘ক্রিকেটারদের দৃষ্টিকোণ থেকেও এই পরিবর্তনটা সহজ নয়। এটা ভাবার বিষয়।’ তবে এই নিয়ে CAB বা ভারতীয় দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি (Ind vs WI)। তবে প্রশ্নটা থেকেই যাবে কোথাও কি ক্রিকেটকে ছাপিয়ে যাচ্ছে বিনোদন?


