Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ মোটেও সুখকর নয় ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মার জন্য। নেদারল্যান্ডের বিরুদ্ধেও খাতা খুলতে পারলেন না তিনি (India)।
অপরাজিত থেকে সুপার এইটে ভারত (India)
ঝিলাম নদীর তীরে ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার এবং পাঞ্জাবের পুরুর বিখ্যাত যুদ্ধের কথা সবাই জানি। সেই যুদ্ধে আলেকজান্ডার জিতবে সেটাও একপ্রকার দস্তুর ছিল। তাঁর বিশাল বাহিনী নিয়ে যখন পুরুর মুখোমুখি হলেন, সেখানে পুরুর থেকে এমন কঠিন প্রতিরোধের মুখোমুখি হবেন বোঝেননি। কালের নিয়ম হোক বা রণকৌশল, জয় লাভ করলেন আলেকজান্ডার। স্বাভাবিক নিয়মে বন্দি করলেন পুরুকে। সেই অবস্থায় পুরুর উত্তর মোহিত করেছিল বিখ্যাত আলেকজান্ডারকেও। আলেকজান্ডার যখন জানতে চান পুরুর কাছে তিনি কেমন ব্যবহার আশা করেন, সেই উত্তরে পুরু জানান ‘একজন রাজা আরেকজন রাজার প্রতি যেমন ব্যবহার করে থাকেন তেমনই।’ পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে আলেকজান্ডার তাকে রাজ্য ফিরিয়ে দেন এবং তার সাথে বন্ধুত্ব স্থাপন করেন (India)।
ভূমিকাটা আজকের ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচের জন্য। একদিকে অপ্রতিরোধ্য ভারত অন্যপ্রান্তে খাতায় কলমে অনেক পিছিয়ে থাকা নেদারল্যান্ডস। কিন্তু তাঁরা সবটা উজাড় করে লড়াই চালিয়ে গেল শেষ বল পর্যন্ত আর এখানেই এইবারের বিশ্বকাপ সবথেকে আলাদা। প্রতিটা ছোট দল লড়াই করে নিজেদের যোগ্য সম্মান ছিনিয়ে নিয়েছে।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবথেকে বেশি চর্চায় থাকা অন্যতম ব্যাটার অভিশে শর্মা। তাঁর থেকে ভারতীয় দল ও সমর্থকদের আকাশছোঁয়া প্রত্যাশা। কিন্তু এই বিশ্বকাপ মোটেও তাঁর জন্য সুখকর নয়। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর নামিবিয়ার বিরুদ্ধে অসুস্থতার কারণে খেলতেও পারেননি তিনি। তারপর পাকিস্তানের বিরুদ্ধে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধেও খাতা খুলতে পারলেন না তিনি।
বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এখনও এক রানও করতে পারলেন না অভিষেক শর্মা। সুপার এইটের আগে যা নিঃসন্দেহে চিন্তা বাড়াবে গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবদের (India)।
নেদারল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সূর্যকুমার যাদব। মাত্র তিন বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। অন্যদিকে ঈশান কিষাণ শুরুটা নিজের ছন্দে করলেও ভাগ্য খারাপের কারণে ছন্দপতন হয় আরিয়ান দত্তর বলে। ৭ বলে ১৮ করে ড্রেসিং রুমে ফেরেন তিনি। তাঁর উইকেট পড়ার পর তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব জুটি বেঁধে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন।
সেই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয় না। ২৭ বলে ৩১ করে ফিরতে হয় তিলক বর্মাকে। তাঁর ইনিংসে রয়েছে ৩টি চার ও একটি ছয়। তবে আজ নজর করলেন শিবম দুবে। বলা যায় একাই দলকে টেনে নিয়ে গেলেন। তাঁর ৬৬ রানের লড়াকু ইনিংসে ভর করে ভারত পৌঁছে যায় সম্মানজনক স্কোরে। তাঁর সঙ্গে কিছুটা সঙ্গ দেন সূর্যকুমার যাদব (৩৪) এবং পরে হার্দিক (৩০)। ২০ ওভারের শেষে ভারতের স্কোরবোর্ডে ১৯৩ রান ৬ উইকেটের বিনিময়ে (India)।

নেদারল্যান্ডসের হয়ে কার্যকর বোলিং করেন আরিয়ান দত্ত। তিনি চার ওভার বল করে ১৯ রান দিয়ে নেন দুই উইকেট। লোগান ভান বিক তিন উইকেট নেন।
আরও পড়ুন: Kolkata: কবীর সুমনের উদ্বোধনে একুশের বইমেলা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লায়েলকা মাঠে
জবাবে ব্যাট করতে নেমে লাস্ট বল পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিল নেদারল্যান্ডসের ব্যাটাররা। কিন্তু বরুণের ভেল্কিতে ম্যাচ হাতছাড়া হয় তাঁদের। পাকিস্তানের থেকে অনেক বেশি লড়াই করে প্রশংসা এবং সম্মান অর্জন করে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ডাচরা। মাত্র ১৭ রানে ম্যাচ যেতে ভারত।
ম্যাচের সেরা ক্রিকেটার শিবম মেনে নিয়েছেন, এই পিচে ব্যাট করা কঠিন ছিল। তাঁর কথায়, ‘এ ধরনের পরিস্থিতিতেই ব্যাট করতে পছন্দ করি। বেশ উপভোগও করেছি। মাঝেসাঝে একটু চাপেও পড়েছি। ওদের অফস্পিনার চারটে ডট বল করেছিল। তবে এটা জানতাম পরের দিকে রান তুলে ফেলতে পারব।’
শিবমের আরও, ‘আমাকে বড় শট খেলার ব্যাপারে আরও উন্নতি করতে হবে। অধিনায়ক এবং কোচ আমায় বলেছিলেন স্ট্রাইক রেট বেশি রাখতে। আজ শুরুতে সেটা পারিনি। এ বার সেটা নিয়ে কাজ করতে হবে।’ তবে অভিষেকের ফর্ম এবং বোলিংয়ের গাফিলতি ভারতের চিন্তার কারণ হলেও হতে পারে (India)।


