Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেও ভারতের দ্বিতীয় তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ ‘নন্দা দেবী’ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে(India Hormuz)। বিষয়টি নিশ্চিত করেছে সরকারি সূত্র, জানিয়েছে সিএনএন-নিউজ১৮।
নিরাপদ নজরদারিতে শিবালিক (India Hormuz)
এর আগে ভারতের প্রথম এলপিজি জাহাজ ‘শিবালিক’-ও হরমুজ প্রণালী পেরিয়ে নিরাপদে উন্মুক্ত সমুদ্রে পৌঁছেছিল। দুই জাহাজের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ভারতীয় নৌবাহিনী সক্রিয়ভাবে তাদের সহায়তা করছে। সরকারি সূত্রের দাবি, নন্দা দেবী জাহাজটি এখন ভারতীয় নৌবাহিনীর নজরদারি ও নিরাপত্তা বলয়ের মধ্যেই ভারতের দিকে এগিয়ে চলেছে।
২ দিনেই পৌঁছবে ভারতে
খবরে বলা হয়েছে, জাহাজটি আগামী দুই দিনের মধ্যেই ভারতের কোনও একটি বন্দরে পৌঁছতে পারে। সম্ভাব্য গন্তব্য হিসেবে মুম্বই বা কাণ্ডলা বন্দরের নাম উঠে এসেছে। জানা গেছে, নন্দা দেবী জাহাজে প্রায় ৪৬ হাজার মেট্রিক টনেরও বেশি এলপিজি রয়েছে।
জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ
এই এলপিজির চালানটি ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল কিছুটা ব্যাহত হয়েছে। ফলে জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
ভারত-ইরান আলোচনা (India Hormuz)
এরই মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর সম্প্রতি ইরানি বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেন। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও এই আলোচনায় গুরুত্ব দেওয়া হয় বলে জানা গেছে।
নয়া দিশা দেখাচ্ছে হরমুজ প্রণালী অতিক্রম (India Hormuz)
সরকারি সূত্রের মতে, শিবালিক এবং নন্দা দেবী এই দুই জাহাজের নিরাপদে হরমুজ প্রণালী পার হওয়া দেখিয়ে দিচ্ছে যে, ভারতীয় জ্বালানি পরিবহনের জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে। ভারতীয় নৌবাহিনীর ঘনিষ্ঠ নজরদারির ফলে ভবিষ্যতেও অন্যান্য জাহাজ একই পদ্ধতিতে নিরাপদে এই কৌশলগত জলপথ অতিক্রম করতে পারবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। তাই এই পথ দিয়ে ভারতের জ্বালানি জাহাজের নিরাপদ চলাচল দেশের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।



