Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচ (India)।
কোন শর্তে সেমিতে ভারত? (India)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু হেরেছে তাই না বরং হেরেছে বড় রানের ব্যবধানে। যা কাল হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। এর প্রভাবে নেট রান রেটের দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। সুপার এইটের দুই ম্যাচ ভারতের আরও বাকি থাকলেও সেমিতে যাওয়া অনিশ্চিত ভারতের। সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে হারিয়েছে জিম্বাবোয়েকে। এর পর অঙ্ক আরও জটিল হয়ে গিয়েছে। শুধু বাকি দুই ম্যাচে জিতলেই হবে না, রয়েছে নেট রান রেটের অঙ্ক। তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচের দিকেও (India)।
পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান এবং নেট রান রেট
গ্রুপ ১-এর শীর্ষে রয়েছে দুরন্ত ফর্মে থাকাওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচেই ১০৭ রানে জেতায় তাদের নেট রান রেটে ৫.৩৫০। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকা। ভারতকে ৭৬ রানে হারানোয় প্রোটিয়াদের নেট রান রেট এই মুহূর্তে এখন ৩.৮০০। তিনে রয়েছে ভারত। -৩.৮০০ নেট রান রেট ভারতের। বাকি দুই দলের থেকে অনেকটাই পিছিয়ে সূর্যকুমাররা। শেষে রয়েছে জিম্বাবোয়ে।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০০ এর বেশি রানে কেন জিততে হবে ভারতকে?
ভারতকে শেষ দুই ম্যাচে জিততেই হবে। কিন্তু চাপ বাড়বে যদি দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচে হারে। সে ক্ষেত্রে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ তিন দলই শেষ করবে ৪ পয়েন্টে। তখন নেট রান রেট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর সেখানেই বেশ অনেকটা পিছিয়ে রয়েছে গম্ভীর বাহিনী (India)।

আরও পড়ুন: Shimron Hetmyer: ভারতের বিরুদ্ধে নামার আগে হুঁশিয়ারি দিলেন হেটমায়ার
ভারতের পরবর্তী ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে। এই ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে ঈশান কিষাণদের। সেই মার্জিন হতে হবে ১০০ রান বা তার বেশি। তবে জিম্বাবোয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারলেও পুরো বিশ্বকাপে ভাল পারফর্ম করেছে সুতরাং তাদের কোনও ভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নেই ভারতের কাছে। ফলে এই বড় ব্যবধানে জয় ভারতের কাছে খুব একটা সহজ হবে না (India)।


